ট্রাম্পের সমর্থনে প্যারেড, নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ট্রাম্পের সমর্থনে প্যারেড, নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৬, ২০২০ ৫:২৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

ট্রাম্পের সমর্থনে প্যারেড, নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা

১৭১

অনলাইন নিউজ: ট্রাম্পের সমর্থনে বোট প্যারেড চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা মার্কিন মুলুকে। গতকাল শনিবার পশ্চিম অস্টিনে অবস্থিত ট্র্যাভিস হ্রদে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ভোটের প্রচার চলছিল। বেশ কয়েকটি নৌকা নিয়ে অভিনব প্রচারের ব্যবস্থা করা হয়েছিল।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংর্থনে নির্বাচনী প্রচার শুরুর কিছু পরেই হঠাৎই বেশ কয়েকটি নৌকায় জল ঢুকতে শুরু করে। মুহূর্তে সেই নৌকাগুলো পানিতে ডুবে যায়। তবে এর জেরে পানিতে ডুবে অসুস্থ হওয়া বা মৃত্যুর খবর মেলেনি।

নৌকাগুলো ডুবে যাওয়ার আগেই হ্রদের পানিতে ঝাঁপ দেন অনেকে। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠে পড়েন। অনেককে উদ্ধার করে পাশে থাকা নৌকা। আর কিছুদিনের মধ্যেই আমেরিকায় প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন। তার আগে প্রচারে ঝড় তুলেছে শাসক-বিরোধী সব পক্ষ।

সেই মতো শনিবার ট্র্যাভিস লেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে বর্ণাঢ্য প্রচারের আয়োজন করা হয়। প্রচার চলাকালীন হঠাৎই হ্রদে নৌকাডুবির জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্প সমর্থকরা আমেরিকাজুড়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য নৌকা নিয়ে প্রচার চলছে।

এর আগেও আমেরিকায় ট্রাম্পের সমর্থনে নৌকায় প্রচারে দুর্ঘটনা ঘটেছিল। ওরেগনের পোর্টল্যান্ডে উইলমেট নদীতে একটি নৌকা গত মাসে ডুবে গিয়েছিল। সূত্র : সিএনএন।

দৈনিক বরিশাল ২৪

ট্রাম্পের সমর্থনে প্যারেড, নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা

রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২০ ৫:২৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’