প্রেসিডেন্ট হলে মুসলিমদের পাশে থাকব: জো বাইডেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রেসিডেন্ট হলে মুসলিমদের পাশে থাকব: জো বাইডেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৬, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

প্রেসিডেন্ট হলে মুসলিমদের পাশে থাকব: জো বাইডেন

১৬৮

অনলাইন নিউজ: আসন্ন ভোটে নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। দেশটির ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) ৫৭তম বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এই অঙ্গিকার করেন।

এ সময়ে ‘মুসলিম আমেরিকান ভয়েসেস ম্যাটার’ উল্লেখ করে তিনি তিনবার বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকব।’

রবিবার আইএসএনএ-র অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এক টুইটে বাইডেনের বক্তব্যসহ ভিডিও পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই সুনির্দিষ্ট মুসলিম দেশগুলোর উপর অভিবাসনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। মুসলিম আমেরিকানরা তার প্রশাসনের প্রতিটি স্তরের অংশীদার হবেন বলে নিশ্চিত করেন তিনি।

এদিকে, আইএসএনএ-তে বাইডেনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে মুসলিম আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বার্ষিক আইএসএনএ সম্মেলন যুক্তরাষ্ট্র সময় শনিবার শুরু হয়েছে যেটিকে উত্তর আমেরিকার সবচেয়ে বড় মুসলিম সমাবেশের একটি বলে মনে করা হয়। করোনাভাইরাসের কারণে এ বছর অবশ্য সবকিছু ‘ভার্চুয়ালি’ অনুষ্ঠিত হচ্ছে।সূত্র:বিডি প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

প্রেসিডেন্ট হলে মুসলিমদের পাশে থাকব: জো বাইডেন

রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’