যুগের পর যুগ সালমান শাহ স্বপ্নের নায়ক হয়েই থাকবেন: সাকিব খান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যুগের পর যুগ সালমান শাহ স্বপ্নের নায়ক হয়েই থাকবেন: সাকিব খান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৭, ২০২০ ১:১২ পূর্বাহ্ণ
A- A A+ Print

যুগের পর যুগ সালমান শাহ স্বপ্নের নায়ক হয়েই থাকবেন: সাকিব খান

৬১

অনলাইন নিউজ: সালমান শাহ’র চলে যাওয়ার দুই যুগ হলো গতকাল। ১৯৯৬ সালের এই দিনে তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। তার চলে যাওয়ার ২৪ বছর পার হলেও সালমানের তুলনা কেবল তিনি। মৃত্যুর এতটা বছর পরও সমান জনপ্রিয় সালমান। আজকের দিনে তাকে স্মরণ করলেন চলতি সময়ের নাম্বার ওয়ান হিরো শাকিব খান।

তিনি তার ফেসবুক পেজে লিখেন, সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নাম সালমান শাহ। নানা চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ভক্ত দর্শকের ভালোবাসায় নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে গিয়েছিলেন তিনি। মাত্র চার বছরেই বাংলা চলচ্চিত্রে নির্ভরযোগ্য নামে পরিণত হয়েছিলেন প্রয়াত সালমান ভাই।

তিনি ছিলেন ভীষণ কাজ পাগল মানুষ। ভালো কাজের বিকল্প কিছু নেই এ কথা তার চেয়ে আর বেশি কে জানতো! মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তার সিনেমার সংখ্যার দিকে তাকালেই সেটা বোঝা যায়।

তাই স্বাভাবিকভাবেই কিছু মানুষের চক্ষুশূল হয়েছিলেন তিনি। তাকে থামিয়ে দিতে বহু অপচেষ্টা হয়েছিল, সংবাদমাধ্যমগুলো তার সাক্ষী। তার মতো সর্বপ্রিয় মানুষটিকেও নিষিদ্ধ করা হয়েছিল! তবু থেমে যাননি সালমান ভাই। অভিনয় চালিয়ে গিয়েছিলেন।

ইন্ডাস্ট্রির প্রয়োজনে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। হয়তো সেজন্য মৃত্যুর চব্বিশ বছর পরেও তার জন্য মানুষ চোখের পানি ফেলেন। চলচ্চিত্রের একজন সিনিয়র অভিনেতার প্রতি মানুষের ভালোবাসার এই নিদর্শন আমাকেও ছুঁয়ে যায়। উদ্বেলিত করে। সাহস ও শক্তি জোগায়।

বোধ করি, আমার মতো ইন্ডাস্ট্রির সব শিল্পী সেই ভালোবাসার স্পর্শ পান।

আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি- সালমান ভাইয়ের মতো নিখুঁত, সাবলীল একজন স্টাইল আইকন তখন খুব দরকার ছিল। অন্তত পশ্চিমা আইকনিজমের কাউন্টার দেয়ার জন্য। তৎকালীন সালমান শাহ সেটা হয়েও উঠছিলেন।

তাকে দেখে কতো তরুণ যে চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছে সেটা আর নাই বা বললাম। সময়ের চেয়ে এগিয়ে থাকা আমাদের এ পূর্বসুরি অভিনেতার মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই। যুগের পর যুগ তিনি আমাদের স্বপ্নের নায়ক হয়েই থাকবেন। প্রিয় সালমান ভাই, যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।

দৈনিক বরিশাল ২৪

যুগের পর যুগ সালমান শাহ স্বপ্নের নায়ক হয়েই থাকবেন: সাকিব খান

সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২০ ১:১২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড