বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে কাজি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে কাজি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৭, ২০২০ ১১:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে কাজি

১৩৪

অনলাইন নিউজ: নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে দেয়ার সময় কাজি আনোয়ার পারভেজ ওরফে এনামুল কাজিকে আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে গুরুদাসপুর পৌর শহরের ৮নং ওয়ার্ড গাড়িষাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

রাত পৌনে ৮টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কাজিকে ৬ মাসের জেল এবং বর সুরুজ আলীকে ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাজি আনোয়ার পারভেজ ওরফে এনামুল কাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট ঘাটপাড়া গ্রামের আফসার আলীর ছেলে সুরুজ আলীর সঙ্গে পৌর এলাকার গাড়িষাপাড়া মহল্লার নবম শ্রেণির ছাত্রীকে (১৪) গোপনে কাজির বাড়ি নিয়ে এসে ওই বাল্যবিয়ে দিচ্ছিলেন। গাড়িষাপাড়া মহল্লায় এনামুল কাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, প্রকৃতপক্ষে কাজিদের কারণে বাল্যবিয়ে সংঘটিত হয়। বাল্যবিয়ে নিরোধ আইনে তাদের জেল ও জরিমানা করা হয়েছে। রাতেই ওই কাজিকে নাটোর জেলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: যুগান্তর।

দৈনিক বরিশাল ২৪

বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে কাজি

বুধবার, অক্টোবর ৭, ২০২০ ১১:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’