জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১০, ২০২০ ১:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন

৪৬

অনলা্ইন নিউজ: একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন সুমন। পেশায় একজন ব্যবসায়ী।

পরিণয়ের আগে উভয়েই ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব থেকেই একে অপরের প্রতি ভালো লাগা এবং বিয়ে। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে শমী কায়সারের ঘনিষ্ট এক গণমাধ্যমকর্মী নিশ্চিত করেছেন।

শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে।

নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। ২০০৮ সালের ২৪ জুলাই শমী বিয়ে করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক আরাফাতকে। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর। এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে।

সূত্র বলছে, গত ৮ অক্টোবর বিয়ে সম্পন্ন হয়েছে শমীর। পারিবারিক আয়োজনেই হয়েছে এ বিয়ে। সেখানে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।

শমী কায়সারের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শেয়ার করেছেন অভিনেত্রী তারিন এবং নাট্যকার ও পরিচালক চয়নিকা চৌধুরী। চ্যনিকা চৌধুরী কিছু ছবি পোস্ট করে শমী কায়সারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘অনেক ভাল থাকিস। কারণ তুই সব সময় সুন্দর লাইফ লিড করতে চেয়েছিস।’ তিনি আরো লিখেন ‘শমীর বরের নাম রেজা আমিন সুমন।’

শোবিজে ঢাকা থিয়েটার থেকে যাত্রা শুরু করলেও নব্বইয়ের দশকে অসংখ্য একক ও ধারবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শমী কায়সার। সেই সময় বাংলাদেশে টিভি নাটকে শমী কায়সার তার দূর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন। শমী নাটক নির্মাণেও সুনাম কুড়ান। ধানসিঁড়ি নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।

শমী ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সার ও মাপান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমীর একজন ছোট ভাই আছেন, অমিতাভ কায়সার। শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ই-ক্যাব)-এর সভাপতি। সূত্র:পূর্বপশ্চিমবিডি।

দৈনিক বরিশাল ২৪

জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন

শনিবার, অক্টোবর ১০, ২০২০ ১:০৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড