বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০২০ ১২:১৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত

৫৩

নিজস্ব প্রতিবেদক: আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশাল নগরের পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, গত ৭ অক্টোবরে কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে আলুর সর্বোচ্চ বিক্রয় মূল্য (পাইকারি- কেজি প্রতি ২৫ টাকা, খুচরা- কেজি প্রতি ৩০ টাকা) নির্ধারণ করে দিলেও বরিশালের পাইকারি বাজারে তা মানা হচ্ছে না, এর প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও।

বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি পাইকারি ৩৫-৪০ টাকা এবং খুচরা ৫০-৫৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। আলুর উর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নগরের পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় আলুর পাইকারি বাজার মনিটরিং করেন এবং সকলকে সরকারি নির্দেশনা মেনে আলু বিক্রি করার নির্দেশনা দেন। এ সময় পেঁয়াজ পট্টি এলাকায় মোল্লা ট্রেডার্স ও পায়েল এন্টারপ্রাইজ নামক দুটো পাইকারি আলু বিক্রির দোকানকে অধিক মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বাজার কমিটির সাধারণ সম্পাদক দুলাল মোল্লা ও অন্যান্য পাইকারদের সঙ্গে আলোচনাকালে তাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রির নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পেঁয়াজের মতো আলুর বাজারে কোন সিন্ডিকেট বা অস্থিতিশীল পরিস্থিতি রুখতে জেলা প্রশাসন সর্বোচ্চ নজরদাঁড়ি রাখবে। আর জনস্বার্থে এ অভিযানও অব্যাহত থাকবে। অভিযানে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা হাসান সারোয়ারসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত

রবিবার, অক্টোবর ১৮, ২০২০ ১২:১৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল