বরিশালে ওয়ার্ড কাউন্সিলরের ছবি ফেসবুকে, যুবকের বিরুদ্ধে মামলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ওয়ার্ড কাউন্সিলরের ছবি ফেসবুকে, যুবকের বিরুদ্ধে মামলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০২০ ২:০৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে ওয়ার্ড কাউন্সিলরের ছবি ফেসবুকে, যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের অশালীন ছবি ফেসবুকে প্রকাশ করার অভিযোগে আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। সাবেক কাউন্সিলর বাদী হয়ে বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় উজিরপুর উপজেলার সাতলা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে আবু তাজিন মোল্লাকে অভিযুক্ত করা হয়।

অভিযোগে বাদী আদালতে উল্লেখ করেন, তার আত্মীয় স্বজন দেশে বিদেশে বিভিন্ন স্থানে থাকে। তিনি নিজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকায় নানা বাড়ির সম্পত্তি দেখাশোনার জন্য তাজিনকে দায়িত্ব দেয়া হয়। তাজিন সততার অভিনয় করে তার বিশ্বাস অর্জন করে বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা, মোটরসাইকেল, মোবাইল নেয়।

বিশ্বস্ততার সুযোগ নিয়ে ঘরে আসা যাওয়ার সুবাদে বাদীর শয়ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা স্থাপন করে সে। ওই সিসি ক্যামেরায় রেকর্ড করা ভিডিও এডিটিং করে প্রকাশ করার ভয় দেখিয়ে গত ১৮ সেপ্টেম্বর ৫ লাখ টাকা চাঁদা চায় সে।

এ কারনে গত ২৪ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন বাদী। তাজিন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ক্ষমা প্রার্থনা করলে বাদী তাকে ক্ষমা করে দিয়ে সাধারণ ডায়েরি প্রত্যাহার করে নেয়। গত ১ নভেম্বর বাদীর অশালীন ছবি প্রকাশ করে তাজিন। এরপর আপত্তিকর নানা

স্ট্যাটাস দিয়ে পুনরায় তার কাছে টাকা চাঁদা দাবি করে সে।

এই অভিযোগে থানায় মামলা করতে গেলে পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি। বাধ্য হয়ে আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান অভিযোগ আমলে নিয়ে কোতয়ালী মডেল থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ওয়ার্ড কাউন্সিলরের ছবি ফেসবুকে, যুবকের বিরুদ্ধে মামলা

শুক্রবার, নভেম্বর ২০, ২০২০ ২:০৪ পূর্বাহ্ণ | আপডেটঃ নভেম্বর ২০, ২০২০ ২:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের অশালীন ছবি ফেসবুকে প্রকাশ করার অভিযোগে আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। সাবেক কাউন্সিলর বাদী হয়ে বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় উজিরপুর উপজেলার সাতলা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে আবু তাজিন মোল্লাকে অভিযুক্ত করা হয়।

অভিযোগে বাদী আদালতে উল্লেখ করেন, তার আত্মীয় স্বজন দেশে বিদেশে বিভিন্ন স্থানে থাকে। তিনি নিজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকায় নানা বাড়ির সম্পত্তি দেখাশোনার জন্য তাজিনকে দায়িত্ব দেয়া হয়। তাজিন সততার অভিনয় করে তার বিশ্বাস অর্জন করে বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা, মোটরসাইকেল, মোবাইল নেয়।

বিশ্বস্ততার সুযোগ নিয়ে ঘরে আসা যাওয়ার সুবাদে বাদীর শয়ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা স্থাপন করে সে। ওই সিসি ক্যামেরায় রেকর্ড করা ভিডিও এডিটিং করে প্রকাশ করার ভয় দেখিয়ে গত ১৮ সেপ্টেম্বর ৫ লাখ টাকা চাঁদা চায় সে।

এ কারনে গত ২৪ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন বাদী। তাজিন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ক্ষমা প্রার্থনা করলে বাদী তাকে ক্ষমা করে দিয়ে সাধারণ ডায়েরি প্রত্যাহার করে নেয়। গত ১ নভেম্বর বাদীর অশালীন ছবি প্রকাশ করে তাজিন। এরপর আপত্তিকর নানা

স্ট্যাটাস দিয়ে পুনরায় তার কাছে টাকা চাঁদা দাবি করে সে।

এই অভিযোগে থানায় মামলা করতে গেলে পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি। বাধ্য হয়ে আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান অভিযোগ আমলে নিয়ে কোতয়ালী মডেল থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: বিডি প্রতিদিন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে