পিকআপ উল্টে চার শ্রমিক নিহত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পিকআপ উল্টে চার শ্রমিক নিহত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৮, ২০১৯ ৯:৩৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

পিকআপ উল্টে চার শ্রমিক নিহত

৫০

অনলাইন নিউজ:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আজ সকালে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়ার জন্য ১৯ জনের একটি দল পিকআপে করে ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে যাচ্ছিলেন। পথে চৌমুহনী বাজারে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়।

এ সময় ১৮ জন আহত হন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন।

দৈনিক বরিশাল ২৪

পিকআপ উল্টে চার শ্রমিক নিহত

রবিবার, জুলাই ২৮, ২০১৯ ৯:৩৮ পূর্বাহ্ণ
৫০

অনলাইন নিউজ:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আজ সকালে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়ার জন্য ১৯ জনের একটি দল পিকআপে করে ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে যাচ্ছিলেন। পথে চৌমুহনী বাজারে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়।

এ সময় ১৮ জন আহত হন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা