করোনার কারণে নিজের বিয়েও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনার কারণে নিজের বিয়েও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৩, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ
A- A A+ Print

করোনার কারণে নিজের বিয়েও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

১২৫

অনলাইন নিউজঃনিউজিল্যান্ডে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট বিস্তারের জেরে নিজের বিয়ে পিছিয়ে দিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটিতে নতুন কড়কড়ির ঘোষণা দেন তিনি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, বিয়ের আয়োজনটা হচ্ছে না। কারণ, আমি আলাদা কেউ নই। দেশের বাকি নাগরিকদের দলেই। যাদের মহামারির প্রভাবে ভুগতে হচ্ছে। নিউজিল্যান্ডের লাখ লাখ নাগরিক আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে। আমার কষ্ট তাদের তুলনায় কিছুই নয়। আমাদের একে অপরের জন্য এই ত্যাগটুকু করতে হবে। জীবন এমনই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাধ্যতামূলক মাস্ক পরা ও জনসমাগম সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিউজিল্যান্ডে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া মোট ৯ জনের দেহে মেলে ওমিক্রনের উপস্থিতি। এরপরই ব্যাপক সতর্ক হয় কিউই প্রশাসন। নতুন বিধি অনুযায়ী বিয়ের মতো কোনো আয়োজনে উপস্থিত হতে পারবে সর্বোচ্চ ১০০ জন। তবে অবশ্যই টিকার সনদ থাকতে হবে সবার।

প্রসঙ্গত, জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এর আগে কখনোই বিয়ের তারিখ প্রকাশ করেননি। তবে ধারণা করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ের তারিখ ঘোষণা করবেন। নতুন বিধিনিষেধের কারণে আগামী মাসের পরে তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হতে পারে।সূত্রঃযমুনাটিভি

দৈনিক বরিশাল ২৪

করোনার কারণে নিজের বিয়েও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

রবিবার, জানুয়ারি ২৩, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ
১২৫

অনলাইন নিউজঃনিউজিল্যান্ডে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট বিস্তারের জেরে নিজের বিয়ে পিছিয়ে দিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটিতে নতুন কড়কড়ির ঘোষণা দেন তিনি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, বিয়ের আয়োজনটা হচ্ছে না। কারণ, আমি আলাদা কেউ নই। দেশের বাকি নাগরিকদের দলেই। যাদের মহামারির প্রভাবে ভুগতে হচ্ছে। নিউজিল্যান্ডের লাখ লাখ নাগরিক আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে। আমার কষ্ট তাদের তুলনায় কিছুই নয়। আমাদের একে অপরের জন্য এই ত্যাগটুকু করতে হবে। জীবন এমনই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাধ্যতামূলক মাস্ক পরা ও জনসমাগম সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিউজিল্যান্ডে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া মোট ৯ জনের দেহে মেলে ওমিক্রনের উপস্থিতি। এরপরই ব্যাপক সতর্ক হয় কিউই প্রশাসন। নতুন বিধি অনুযায়ী বিয়ের মতো কোনো আয়োজনে উপস্থিত হতে পারবে সর্বোচ্চ ১০০ জন। তবে অবশ্যই টিকার সনদ থাকতে হবে সবার।

প্রসঙ্গত, জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এর আগে কখনোই বিয়ের তারিখ প্রকাশ করেননি। তবে ধারণা করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ের তারিখ ঘোষণা করবেন। নতুন বিধিনিষেধের কারণে আগামী মাসের পরে তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হতে পারে।সূত্রঃযমুনাটিভি

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’