চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঈদ-উল-ফিতর'র জামাত অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঈদ-উল-ফিতর'র জামাত অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৩, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঈদ-উল-ফিতর’র জামাত অনুষ্ঠিত

৫২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরে ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার (৩ মে) ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উল ফিতরের নামাজে অংশ নিতে সকাল থেকেই মুসুল্লিরা সমবেত হন।

সূত্র জানায়, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। এরপর একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহর পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।

পাশাপাশি সকাল ৮টায় লালদীঘিরপাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী ঢাকাপ্রকাশ-কে বলেন, করোনার প্রকোপ না থাকায় এবার চসিকের তত্বাবধানে অনেক স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে নগরের ৪১টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ এলাকার মসজিদ ও ঈদগাঁহে অনুষ্ঠিত হয়।

অপরদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রধান ঈদ জামাত সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

এছাড়া কমিটির আওতাভুক্ত নগরের ৯৪টি আঞ্চলিক ঈদগাঁর ঈদের নামাজও অনুষ্ঠিত হয়। নগরীর অন্যতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নগরীর ঈদ জামাতে ছিল পুলিশের কড়া নজরদারি। নেয়া হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে চট্টগ্রাম ইপিজেড থানাধীন নিউমুরিং বোবাকলোনী অবস্থিত মরহুম হাজী আব্দুস সবুর সওদাগর এবাদতখানা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটা ১৫ মিনিটে। হাফেজ মুহাম্মদ জহির উদ্দিন এতে ইমামতি করেন।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঈদ-উল-ফিতর’র জামাত অনুষ্ঠিত

মঙ্গলবার, মে ৩, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে