কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১২, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

৭২

অনলাইন নিউজঃকুষ্টিয়ায় মহাসড়কে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত ১৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর ও কুমারখালী উপজেলায় সোমবার ভোরে ঘটনা দুটি ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে দৌলতপুর থেকে একটি ভটভটি নিয়ে কাঁচামাল কিনতে যাচ্ছিলেন ব্যাপারিরা। ভোর পৌনে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়।

এতে ভটভটিতে থাকা তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ৯ জন।

নিহতরা হলেন গাফফার হোসেন, ছানু মন্ডল ও ইনতা সর্দ্দার। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে ভোর ৪ টার পরে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক সদর উপজেলার মহিষাডাঙ্গায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এতে একজন নিহত হন। আহত হন চারজন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহ চারটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। সূত্রঃ দৈনিক বাংলা

দৈনিক বরিশাল ২৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান