অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ

৬১

অনলাইন নিউজঃ চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে। তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলেই আগুনে পুড়ে ড্রাইভারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক নিহত চালকের নামপরিচয় জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াবদুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ

সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
৬১

অনলাইন নিউজঃ চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে। তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলেই আগুনে পুড়ে ড্রাইভারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক নিহত চালকের নামপরিচয় জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াবদুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান