ঈদযাত্রায় যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদযাত্রায় যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
A- A A+ Print

ঈদযাত্রায় যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান

১৫
অনলাইন নিউজঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে আজ মঙ্গলবার থেকে দায়িত্ব পালন শুরু করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর-কুমিল্লা-চট্টগ্রাম জেলার সড়ক সমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ‘২১ বীর’-এর প্রায় শতাধিক সেনা সদস্য দায়িত্বরত আছেন।

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের এই যাত্রা যাতে সুখকর হয়। সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সব বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ি চালনা, অধিক গতিতে গাড়ি চালনা, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানো, অযথা লেন পরিবর্তন ও ক্লান্তি নিয়ে গাড়ি চালানো হতে বিরত থাকার অনুরোধ করেছে।

এ ছাড়া মহাসড়কের দুইপাশে যাতে ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে রাস্তা সংকীর্ণ না করা হয় সে বিষয়ে চাঁদপুর-কুমিল্লা-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত সব বাজার মালিক সমিতিকে বিশেষ অনুরোধ জানাচ্ছে।

চাঁদপুরে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন জানান, ঘরমুখী মানুষের ঈদযাত্রায় বিঘ্ন ঘটে, এমন কোনো কারণ প্রতিহত করার লক্ষ্যে সেনাবাহিনী তার ম্যাজিস্ট্রেসী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে। ‘সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তরে’ এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধপরিকর। সূত্রঃ কালের কণ্ঠ

দৈনিক বরিশাল ২৪

ঈদযাত্রায় যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান

মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান