দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ

৫৫

অনলাইন নিউজঃ অনুসন্ধানধর্মী জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আহমেদ বায়েজিদ। তিনি বর্তমানে বরিশালের আঞ্চলিক দৈনিক আমাদের বরিশাল-এর যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২ জুলাই দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে স্টাফ করেসপন্ডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়।

জানা গেছে, আহমেদ বায়েজিদ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অ্যাড. এস. এম. রফিকুল ইসলাম সম্পাদিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দৈনিক সত্য সংবাদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক বাংলার বনে, দৈনিক আলোকিত বরিশাল এবং দৈনিক দেশ জনপদ-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের রানিরহাট গ্রামের বাসিন্দা আহমেদ বায়েজিদ শিক্ষাজীবনে বরিশাল নগরীর চৈতন্য মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল সিটি কলেজ থেকে এইচএসসি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল থেকে স্নাতক (অনার্স) সম্পন্ন করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। তার নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে সহকর্মীরা আশা প্রকাশ করেছেন।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদি হাসান বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আমরা সবসময় আপসহীন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি, অনিয়ম ও জনভোগান্তির বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরাই আমাদের অঙ্গীকার। আহমেদ বায়েজিদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। তিনি নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং পত্রিকার সুনাম অক্ষুন্ন রেখে সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা।”

দৈনিক বরিশাল ২৪

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ

রবিবার, জুলাই ৫, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ০৫, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে