পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
A- A A+ Print

পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে

৫৫
অনলাইন নিউজঃ শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে রবিবার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে।

এতে শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দেশের রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যাচ্ছেন।

এমনকি তাদের কারখানায় ভাঙচুর চালাতে বাধ্য করা হচ্ছে। চলমান এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ইতোমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ হয়ে গেছে।একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না জানিয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, বিজিএমইএ কখনো লেজুড়বৃত্তিক সংগঠন নয়। বিকেএমইএও নয়। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। সংগঠনটি যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে কাজ করে এবং সহযোগিতার চেষ্টা করে।

পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর।

তবে এর আগেই, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে শুরু করে।তিনি বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের যেসব দাবি উঠেছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়।

বিজিএমইএ সভাপতি আরো বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে। এরপরও অরাজক পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য হতে পারে মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানো। আবার এর পেছনে কারো কারো অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে। তথ্যসূত্রঃকালের কণ্ঠ

দৈনিক বরিশাল ২৪

পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী