বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৫, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

৫৮
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুন খন্দকার।
গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩৭ জন সেবাপ্রার্থী তাঁদের সমস্যার কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। এর মধ্যে চিকিৎসা সহায়তা, দুর্ঘটনাজনিত ক্ষতি, শিক্ষা সহায়তা এবং আর্থিক অনটন সংক্রান্ত আবেদন ছিল উল্লেখযোগ্য।
জেলা প্রশাসক প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে ২৫ জনকে আর্থিক সহায়তা প্রদানের সুপারিশ করেন। অবশিষ্ট ১২ জনের সমস্যা বিবেচনা করে তিনি স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অসহায় নারীদের আত্মনির্ভরশীল করতে তাঁদের প্রশিক্ষণে উৎসাহিত করতে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে সহকারী পরিচালক, মহিলা অধিদপ্তর,বরিশালকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, “প্রকৃত অসহায় ও সহায়তাপ্রার্থী মানুষ জেলা প্রশাসনের কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পাবেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট।”
উল্লেখ্য, জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রতি বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল জেলার বিভিন্ন স্তরের মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে গণশুনানি আয়োজন করা হয়।
দৈনিক বরিশাল ২৪

বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

বুধবার, নভেম্বর ২৫, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত   কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত