চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ আমার হৃদয়ের বিশেষ জায়গাজুড়ে আছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ আমার হৃদয়ের বিশেষ জায়গাজুড়ে আছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ আমার হৃদয়ের বিশেষ জায়গাজুড়ে আছে

৫৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতী সন্তান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও দানবীর প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ তাঁর জীবনের আবেগ, স্মৃতি ও ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ। যে প্রতিষ্ঠানে তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বছর কেটেছে, সেই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাওয়াকে তিনি নিজের আনন্দ, দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে দেখেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে ইকবাল হোসেন তাপস বলেন, ‘এই প্রতিষ্ঠানেই আমার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বছর কেটেছে। এখান থেকেই আমি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছি। পরবর্তীতে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি আমার শৈশব, স্মৃতি, আবেগ ও ভালোবাসার একটি অবিচ্ছেদ্য অংশ। আমার সৌভাগ্য যে, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।’
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ইকবাল হোসেন তাপস প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষকদের আন্তরিকতা এবং সবার সহযোগিতায় চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ শিক্ষার গুণগত মান ও সাফল্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, ‘যে প্রতিষ্ঠানের কাছে আমার ঋণ, সেই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাওয়াই আমার আনন্দ, দায়িত্ব ও অঙ্গীকার।’
মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগমসহ কলেজ ও স্কুল শাখার অধ্যাপক, প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বরিশাল ২৪

চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ আমার হৃদয়ের বিশেষ জায়গাজুড়ে আছে

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ আমার হৃদয়ের বিশেষ জায়গাজুড়ে আছে   নিউমুরিং এলাকায় সড়ক বাতি স্থাপন করে প্রশংসায় ভাসছেন সাবেক জনপ্রিয় কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল   বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত   কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!