কাশ্মীরকে দুই ভাগ করলো ভারত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কাশ্মীরকে দুই ভাগ করলো ভারত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৫, ২০১৯ ১:২২ অপরাহ্ণ
A- A A+ Print

কাশ্মীরকে দুই ভাগ করলো ভারত

১০

ভারত অধিকৃত কাশ্মীরকে দুভাগে ভাগ করলো দেশটির সরকার। আজ সোমবার সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে লাদাখ ও জম্মু-কাশ্মীরকে আলাদা আলাদা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। উভয় অঞ্চলই ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা শাসিত হবে। তবে জম্মু ও কাশ্মীরের নিজস্ব একটি আইনসভা থাকবে, আর লাদাখের আইনসভা থাকবে না।

এসব প্রস্তাব আকারে রাজ্যসভায় পেশ করার কিছুক্ষণ পর ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ এ সংক্রান্ত নোটিফিকেশনে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। এদিকে রাজ্যসভায় ভাষণ শেষে লোকসভায় ভাষণ দেবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিলো কেন্দ্র। ইতিমধ্যেই ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে সই করেছেন রাষ্ট্রপতি। আর এর মাধ্যমেই কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকারি। তবে এর বিরোধিতায় রাজ্যসভায় চলছে তুমুল হট্টগোল।

প্রস্তাবের চরম বিরোধিতা করছেন বিরোধীরা। তাদের দাবি, ৩৭০ ধারা তুলে দিলে বিশেষ সুবিধা হারাবে কাশ্মীর। এর পাশাপাশি কাশ্মীরে ৩৫এ ধারাও তুলে দিতে চায় কেন্দ্র।

এদিকে জম্মু-কাশ্মীর নিয়ে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন। গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই নিজের বাসভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শিগগিরই সংসদে বিবৃতি রাখতে চলেছে অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত হয়েছে? এর পর কাশ্মীর ইস্যুতে ঠিক কী পদক্ষেপ করা হতে পারে? এসবই সংসদে খোলসা করতে পারেন অমিত শাহ। এ নিয়ে দেশজুড়ে বাড়ছে উৎকন্ঠা, উদ্বেগ। প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া বিশেষ ক্যাবিনেট বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও বিদেশমন্ত্রীর উপস্থিতিতে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হলো, তা জানতে উদ্বেল গোটা রাজ্য।

ইতিমধ্যে গৃহবন্দী করা হয়েছে রাজ্যের দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে। গৃহবন্দী করা হয়েছে রাজ্যের অন্য আরেক গুরুত্বপূর্ণ নেতা সাজ্জাদ লোনকে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে বন্ধ রয়েছে ডিটিএইচ পরিষেবা ও টেলি যোগাযোগ।

দৈনিক বরিশাল ২৪

কাশ্মীরকে দুই ভাগ করলো ভারত

সোমবার, আগস্ট ৫, ২০১৯ ১:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী