যুক্তরাষ্ট্রের ডে কেয়ার সেন্টারে আগুন, ৫ শিশু নিহত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যুক্তরাষ্ট্রের ডে কেয়ার সেন্টারে আগুন, ৫ শিশু নিহত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

যুক্তরাষ্ট্রের ডে কেয়ার সেন্টারে আগুন, ৫ শিশু নিহত

৪৭

অনলাইন নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে ৫ শিশু নিহত হয়েছে।

শনিবার স্থানীয় সময় গভীর রাতে এরি শহরের হ্যারিস ফ্যামিলি ডে কেয়ারে এ অগ্নিকাণ্ডে এক নারীও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।।

নিহতদের বয়স ৮ মাস থেকে ৭ বছরের মধ্যে বলে জানিয়েছেন এরি ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা গাই স্যান্টোনে। বিডিনিউজ

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে হাসপাতালে ভর্তি হওয়া আহত ওই নারীকে ডে কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী বলে বলা হয়েছে।

কী কারণে এই অগ্নিকাণ্ড, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া না গেলেও ওই ডে কেয়ার সেন্টারে যে শিশুরা ছিল তাদের বাবা-মায়েরা রাতে বাইরে কাজ করতেন।

অগ্নিকাণ্ডের পর ১২ ‍ও ১৭ বছর বয়সী দুই কিশোরী ওই ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে রক্ষা পায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে আরটি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সোয়া ১টার দিকে তারা ওই ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের খবর পান। ৫ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে নিচতলার সবগুলো জানালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।

অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এরির প্রধান অগ্নি-পরিদর্শক জন উইডোমস্কি।

দৈনিক বরিশাল ২৪

যুক্তরাষ্ট্রের ডে কেয়ার সেন্টারে আগুন, ৫ শিশু নিহত

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও