ঘাসের উপর দিয়েই ছুটল যাত্রীবাহী বিমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঘাসের উপর দিয়েই ছুটল যাত্রীবাহী বিমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৪, ২০১৯ ১:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

ঘাসের উপর দিয়েই ছুটল যাত্রীবাহী বিমান

অনলাইন নিউজ: উড্ডয়নের আগ মুহূর্তে রানওয়ে ধরে ছুটে যাচ্ছিল যাত্রীবাহী বিমানটি। হঠাৎ হলো ছন্দপতন। রানওয়ের টারম্যাক শেষ হয়ে গেলেও মাটি ছেড়ে উঠতে পারল না বিমানটি। রানওয়ের শেষে ঘাসের উপরেই ছুটতে থাকল বিমান।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, গতকাল সোমবার ঘটনাটি হয় মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে। সকালে রাশিয়ার সিমেরোপোল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে রুশ বিমানসংস্থা এস-৭ বিমানটি। বিমানটিতে মোট ১৫০ জন যাত্রী ছিলেন। টেক অফের আগে রানওয়ে ধরে ছুটে যাওয়ার সময়েই ঘটে বিপত্তি। রানওয়ে শেষ হয়ে যাওয়ার পরেও উড়তে পারেনি বিমানটি। টারম্যাকে শেষে ঘাসের উপর দিয়েই বেশ কিছুটা এগোতে থাকে বিমানটি।

খবরে আরও বলা হয়, কোনো দুর্ঘটনা ঘটান আগেই ঘাসের উপর দিয়ে কিছুটা এগোনোর পর বিমানটি উড়াতে সক্ষম হন পাইলট। পুরো ঘটনাটিই ধরা পরে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায়।

বিমানের টারম্যাক ছেড়ে ছুটে যাওয়ার এই ফুটেজ সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে টারম্যাক ছেড়ে ঘাসের উপর দিয়ে ধুলো উড়িয়ে এগিয়ে যাচ্ছে বিমানটি।

ঘটনার সময়ে প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে যান বিমানের যাত্রীরা। তবে, ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। এর ফলে বিমানটির সামান্য ক্ষতি হলেও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছেছে বিমানটি। কী কারণে এই বিপত্তি, তা নিয়ে তদন্তে নেমেছে বিমানসংস্থা।

দৈনিক বরিশাল ২৪

ঘাসের উপর দিয়েই ছুটল যাত্রীবাহী বিমান

বুধবার, আগস্ট ১৪, ২০১৯ ১:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী