জিএম কাদেরকে বিরোধীদলের নেতা বানানোর দাবি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জিএম কাদেরকে বিরোধীদলের নেতা বানানোর দাবি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০১৯ ৮:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

জিএম কাদেরকে বিরোধীদলের নেতা বানানোর দাবি

১৫

অনলাইন নিউজ: জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের চেহলাম (চল্লিশা) উপলক্ষে আগামী ৩১ আগস্ট সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ২৩ আগস্ট প্রয়াত এরশাদের চল্লিশ দিন পূর্ণ হলেও সেদিন হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী হওয়ায় ৩১ আগস্ট দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সভায় বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য পার্টির গঠনতন্ত্র মোতাবেক পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব দেন।

সভায় এরশাদের চেহলাম পালনের জন্য পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের এক লাখ টাকা করে পার্টির ফান্ডে জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।

শনিবার জাপার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক বেলা ১১টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলে। সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সভায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ ৩৫ জন প্রেসিডিয়াম সদস্য ও এমপি উপস্থিত ছিলেন।  বৈঠক সূত্র জানায়, সভায় মূল আলোচনা হয়েছে এরশাদের চল্লিশা পালন ও বিরোধী দলের নেতা নির্বাচন প্রসঙ্গে। এরশাদের শূন্য আসন রংপুর-৩ আসনের উপ-নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা বলেন, এরশাদের চেহলাম কেন্দ্রীয়ভাবে রংপুরে করা উচিত। যেহেতু তাকে সেখানে সমাহিত করা হয়েছে। পার্টির গঠনতন্ত্র মোতাবেক পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেই বিরোধী দলের নেতা বানানো প্রয়োজন।

পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, পার্টির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পার্টির গঠনতন্ত্র বিধান মোতাবেক পার্টির চেয়ারম্যান যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। সে ক্ষেত্রে চেয়ারম্যান চাইলে বিরোধী দলের নেতা হতে পারেন।

প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, জিএম কাদের বিরোধী দলের বানানো উচিত। কারণ, তার সঙ্গে পার্টির তৃণমূলের সম্পর্ক রয়েছে। আর পার্টির চেয়ারম্যান বিরোধী দলের নেতা হবেন এটাই স্বাভাবিক।

প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান বলেন, পার্টির গঠনতন্ত্র মোতাবেক দল পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে বিরোধী দলের নেতা নির্বাচন করতে হবে।

জাপার আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদ বলেন, পার্টির গতিধারা অব্যাহত রাখতে জিএম কাদেরকে সংসদের বিরোধী দলের নেতা বানানো দরকার। উনি এ দায়িত্ব গ্রহণ করুক এটা নেতাকর্মী ও দেশবাসীর প্রত্যাশা।

সভা সূত্র থেকে জানা যায়, পার্টির চেয়ারম্যান জিএম কাদের তার বক্তব্যে বলেন- জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। জনগণের কল্যাণে যে ধরণের কর্মসূচি নেয়া দরকার তা ইতিমধ্যে করা হচ্ছে।

বন্যা মোকাবেলা, ডেঙ্গু প্রতিরোধ ও চামড়া ইস্যুতে আমরা রাজপথে সরব ছিলাম। আগামী ৩১ আগস্ট সারাদেশে একযোগে এরশাদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিরোধী দলের নেতা কে হবেন? সে বিষয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। যাতে করে পার্টিতে কোনো বিবেদ সৃষ্টি না হয়।

দৈনিক বরিশাল ২৪

জিএম কাদেরকে বিরোধীদলের নেতা বানানোর দাবি

শনিবার, আগস্ট ১৭, ২০১৯ ৮:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী