চট্টগ্রামে ৯০টি মোবাইলসহ চোর গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে ৯০টি মোবাইলসহ চোর গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০১৯ ৩:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে ৯০টি মোবাইলসহ চোর গ্রেপ্তার

৭১

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-চট্টগ্রাম মহানগরে খুলশী ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে আবদুল হালিম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হালিম আগ্রাবাদ বাদামতলী মোড়ের পুরাতন চেম্বার ভবনের সামনে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে মোবাইলের চালান চুরির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল হালিম (৪৪) কুমিল্লা জেলার চান্দিনা এলাকার সিরাজ মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত বড়ুয়া জানান, বাদামতলী মোড়ের পুরাতন চেম্বার ভবনের সামনে কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি থেকে মোবাইলের চালান চুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে চুরি করে একটি সিএনজি অটোরিকশা করে অভিযুক্ত আবদুল হালিম পালিয়েছিল উল্লেখ করে এস আই সুমিত বড়ুয়া জানান, সেই সিএনজি অটোরিকশার সূত্র ধরে আবদুল হালিমকে গ্রেপ্তার করা হয়।

তার হেফাজত থেকে চুরি হওয়া ১২০টি মোবাইলের মধ্যে ৯০টি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩ জুলাই আগ্রাবাদ এক্সেস রোডের এনএসএম এক্সপ্রেস লিমিটেড থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের চালান ডেলিভারি দিতে যাওয়ার সময় বাদামতলী মোড়ের পুরাতন চেম্বার ভবনের সামনে থেকে ১২০টি মোবাইল ফোন চুরি হয়।

পরে এ ঘটনায় এনএসএম এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বাদি হয়ে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে ৯০টি মোবাইলসহ চোর গ্রেপ্তার

বুধবার, আগস্ট ২৮, ২০১৯ ৩:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’