জঙ্গি শনাক্তকরণে বিমানবন্দরে ক্যামেরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জঙ্গি শনাক্তকরণে বিমানবন্দরে ক্যামেরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩১, ২০১৯ ১:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

জঙ্গি শনাক্তকরণে বিমানবন্দরে ক্যামেরা

ডেস্ক রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেক পয়েন্টজঙ্গি, তালিকাভুক্ত সন্দেহভাজন ব্যক্তি ও পলাতক আসামিদের বিদেশ আসা-যাওয়া ঠেকাতে হযরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসছে চেহারা শনাক্তকরণ সিসি ক্যামেরা।

বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের তত্ত্বাবধানে চেহারা শনাক্তকরণ ৮ সিসি ক্যামেরা বসানো হয়েছে, সেখানে অপারাধীরা আসলেই স্বয়ংক্রয় ভাবে তাদের চিহ্নিত করা যাবে।

এতদিন ছবি, নাম, পাসপোর্ট নম্বর দেখে ম্যানুয়াল পদ্ধতিতে তাদের যাতায়াত ঠেকানো চেষ্টা হতো। কিন্তু তাতে তাদের আসা-যাওয়া ঠেকানো শতভাগ সম্ভব হতো না। বিমানবন্দরের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলা ট্রিবিউন

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, অনেকই সময় আদালত রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে থাকেন।

এছাড়া, সাজাপ্রাপ্ত পতালক আসামি, আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তালিকাভুক্ত অপরাধী, জঙ্গিদের বিদেশযাত্রা ঠেকাতে ছবি, নাম, ঠিকানা ও পাসপোর্ট নম্বর দেখে শনাক্ত করা হয়। তবে, এ তালিকা দীর্ঘ হলে সবসময় চিহ্নিত করা সম্ভব হয় না।

কখনও কখনও অতিরিক্ত যাত্রীর চাপ থাকলে অপরাধীদের শনাক্তে বিপাকে পড়তে হয়। অন্যদিকে, বিদেশেফেরত চিহ্নিত জঙ্গি, আসামিদের ক্ষেত্রেও একই রকম বিপত্তিতে পড়তে হয়। সবচেয়ে বেশি জটিলতা সৃষ্টি হয় তখন, যখন কেউ পাসপোর্ট ছাড়া অন্যদেশ থেকে আউট পাসে দেশে ফেরেন।

তাদের আউট পাসে ভুল বা মিথ্যে তথ্য থাকলে চিহ্নিতদের শনাক্ত করা সম্ভব হয় না। এজন্য আউট পাসে আসা ব্যক্তিদের দীর্ঘ সময় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হয়। এ কারণে বিদেশ থাকা শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়।

সূত্র জানায়, পুলিশের তালিকাভুক্ত সন্দেহভাজন ব্যক্তি, আসামি, জঙ্গিদের দেশে প্রবেশ ও বিদেশযাত্রা ঠেকাতে চেহারা শনাক্তকরণ সিসি ক্যামেরা ইতোমধ্যে বসানো হয়েছে বিমানবন্দরে। ইমিগ্রেশনের বহির্গমন ও আগমনী অংশে এসব ক্যামেরা বসানো হয়েছে।

একটি সফটওয়ারের সঙ্গে যুক্ত হবে সিসি ক্যামেরাগুলো। এই সফটওয়ারে প্রায় ৫ হাজার ব্যক্তির ছবি সংরক্ষণ করা সম্ভব। সংরক্ষিত ছবির কোনও ব্যক্তি এসব ক্যামেরার আওতায় এলেই মনিটরে সংকেত দেবে। এতে সহজেই শনাক্ত করা সম্ভব হবে তালিকাভুক্ত সন্দেহভাজন ব্যক্তি, আসামি বা জঙ্গিদের।

চেহারা শনাক্তকরণ সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করবে ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর আর্মড পুলিশ। ক্যামেরা বসানো হলেও এগুলোর কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে, শিগগির শুরু হবে বলে সূত্র জানায়।

জানতে চাইলে ইমিগ্রেশন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে দ্রুতই চেহারা শনাক্তকরণ সিসি ক্যামেরা চালু করা হবে।’

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বলেন, ‘অনেক সময় অপরাধীরা ছদ্মবেশ ধারণ করে।

এ কারণে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।’ তবে চেহারা শনাক্তকরণ ক্যামেরায় ছদ্মবেশ ধারণ করলেও শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি জানান।

দৈনিক বরিশাল ২৪

জঙ্গি শনাক্তকরণে বিমানবন্দরে ক্যামেরা

শনিবার, আগস্ট ৩১, ২০১৯ ১:০৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী