রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, মনোনয়নপত্র বিক্রি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, মনোনয়নপত্র বিক্রি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৫, ২০১৯ ৪:৫৭ অপরাহ্ণ
A- A A+ Print

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, মনোনয়নপত্র বিক্রি

৪১

অনলাইন নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এ আসনে নির্বাচন করতে আগ্রহীদের কাছে মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি।

বৃহ্স্পতিবার দুজনের পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তারা হলেন-রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের কাছ থেকে কাওসার জামান বাবলার পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। আর শহিদুল ইসলাম মিজুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচন করতে আগ্রহীদের আজকের মধ্যেই ফরম সংগ্রহ করতে হবে। আগামীকাল শুক্রবার মনোনয়ন ফরম জমা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার দলের মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

মনোনয়ন ফরম বিতরণের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মো. আব্দুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

রোববার ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর হবে ভোটগ্রহণ।

দৈনিক বরিশাল ২৪

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, মনোনয়নপত্র বিক্রি

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০১৯ ৪:৫৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড