প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১১:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

৩৯

অনলাইন নিউজ: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যারা পেট্রলবোমা মেরে অবোধ পশুসহ শিশুদের মারে, যারা স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে তারা দেশের বন্ধু হতে পারে না।

যারা দেশের স্বাধীনতারবিরোধিতা করেছিল ও স্বাধীনতার ৪৮ বছর পরও এ দেশকে মেনে নিতে পারে না, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না তাদের প্রত্যাখ্যান করতে হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র এ দেশের মুক্তিযোদ্ধাদের যাদের বাড়িঘর নেই তাদের বাড়িঘর নির্মাণ করে দেয়াসহ ভাতা প্রদান করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

শুক্রবার সকালে উপজেলার ডাকবাংলো চত্বরে উপজেলা অবকাঠামো উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি বিশেষের সন্তুষ্টির জন্য রাজনীতি করবেন না, জনগণের সার্বিক উন্নয়নের চিন্তা করে কাজ করবেন। আপনারা ও আমি একই জনগণের ভোট নিয়ে জনপ্রতিনিধি হয়েছি।

এলাকার প্রত্যেকটি মানুষের খোঁজ-খবর রাখবেন। আমরা জনগণের সেবক। মনে রাখবেন মৃত্যু নিশ্চিত সময়টা অনিশ্চিত। তাই কোনো প্রকার দুর্নীতি বা বিশাল ভিত্তবৈভবের মালিক হওয়ার প্রয়োজন নেই।

মন্ত্রী বলেন, আমি অনুন্নত-অবহেলিত এ এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এখানের (পিরোজপুর-১) উন্নয়নের জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকার বরাদ্দ করিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তারুজ্জামান খান কবির, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (বিজেপি) কাজী মিজানুর রহমান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলার ৯টি ইউপির চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা আওয়ামী লীগের গত ১০ বছরে নাজিরপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেন। মন্ত্রী এ সময় উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে নিজ নিজ এলাকার প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের তালিকা নেন।

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, পিরোজপুর সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, জেলা পরিষদের সদস্য সুলতান মাহামুদ খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম সাইফুল ইসলাম সাইফ, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আ. লতিফ প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০১৯ ১১:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড