সাইফুর রহমান দেশপ্রেমিক ছিলেন: বিএনপির মহাসচিব ফখরুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাইফুর রহমান দেশপ্রেমিক ছিলেন: বিএনপির মহাসচিব ফখরুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১১:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

সাইফুর রহমান দেশপ্রেমিক ছিলেন: বিএনপির মহাসচিব ফখরুল

৪০

অনলাইন নিউজ: চারদিকে লুটপাট হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফরিদপুরের হাসপাতালে পর্দার দামের কথা উল্লেখ করে বলেছেন, পর্দার কাছে বালিশ হেরে গিয়েছে। বর্তমান সরকার বাংলাদেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

সাইফুর রহমানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, সাইফুর রহমানরা থাকলে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হতো না, রূপগঞ্জে আণবিক প্ল্যান্ট এভাবে তৈরি হতো না।

তিনি আরও বলেন, ‘৩৭ হাজার টাকা একটা পর্দার দাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুরের হাসপাতালে এটা হয়েছে। বালিশ তো পর্দার কাছে হেরে গেছে। এই হচ্ছে অবস্থা। চতুর্দিকে শুধু লুট, লুটে নাও।’

হল–মার্ককে আবার সুযোগ করে দেওয়া হবে, অর্থমন্ত্রীর এমন কথার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এমনভাবে লুট করছে যে দেশ ফোকলা একটা দেশে পরিণত হতে চলেছে, অর্থনীতি ফোকলা হতে চলেছে। মেগা প্রজেক্ট হচ্ছে মেগা চুরি।’

সাইফুর রহমানের সময়কার অর্থনীতির প্রশংসা করে বিএনপির মহাসচিব বলেন, সাইফুর রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়ে অর্থনীতি দৃঢ় ছিল।

সাইফুর রহমান দেশপ্রেমিক ছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সাইফুর রহমান সাহেবের সময় সামষ্টিক অর্থনীতি সবচেয়ে ভালো ছিল। ইচ্ছা করে নিজেরা লাভবান হওয়ার জন্য বা দলের লোকদের লাভবান করার জন্য সাইফুর রহমানরা দেশের স্বার্থকে জলাঞ্জলি দেননি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সম্পদের সুষম বণ্টন করার জন্য সব সময় সাইফুর রহমান সাহেব সংগ্রাম করতেন। সরকার ধনিক শ্রেণির স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

সাইফুর রহমান দেশপ্রেমিক ছিলেন: বিএনপির মহাসচিব ফখরুল

শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০১৯ ১১:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড