জাতীয় পার্টি দেশের সবচেয়ে সম্ভাবনাময় পার্টির নাম : জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাতীয় পার্টি দেশের সবচেয়ে সম্ভাবনাময় পার্টির নাম : জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৭, ২০১৯ ৩:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

জাতীয় পার্টি দেশের সবচেয়ে সম্ভাবনাময় পার্টির নাম : জিএম কাদের

৪৩

মাহামুদ হাসান, ঢাকা: জাতীয় পার্টি (জাপা) এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় দলের নাম বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীস্থ দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাপার (কাজী জাফর) নেতা এ আর আহমেদ সেলিমের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর মাসের ৩০ তারিখে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান জিএম কাদের।

অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদকে নিয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ম্যাডামকে (রওশন এরশাদ) আমরা সর্বোচ্চ আসনে রাখবো। পদ-পদবি পেলেই কেউ বড় হয়ে যায় না। আমরা জাতীয় পার্টি ভাঙতে দিতে দেব না।

সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই জানিয়ে কাজী ফিরোজ আশা ব্যক্ত করেন, ম্যাডাম বুঝতে পারবেন নেতাকর্মীরা কি চায়।

পার্টিতে যোগদান অনুষ্ঠানে আরেক প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সালমা ইসলাম এমপি বলেন, কুমিল্লার মানুষ বুঝতে পেরেছেন জাতীয় পার্টিতে জি এম কাদের সাহেবকে কত দরকার।

তার নেতৃত্ব জাতীয় পার্টি এগিয়ে যাবে। বাইরে থেকে আপনারা যেসব কথা শুনছেন তা বিশ্বাস করবেন না। জাতীয় পার্টি এগিয়ে যাবে।

দৈনিক বরিশাল ২৪

জাতীয় পার্টি দেশের সবচেয়ে সম্ভাবনাময় পার্টির নাম : জিএম কাদের

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০১৯ ৩:১৪ অপরাহ্ণ
৪৩

মাহামুদ হাসান, ঢাকা: জাতীয় পার্টি (জাপা) এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় দলের নাম বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীস্থ দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাপার (কাজী জাফর) নেতা এ আর আহমেদ সেলিমের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর মাসের ৩০ তারিখে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান জিএম কাদের।

অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদকে নিয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ম্যাডামকে (রওশন এরশাদ) আমরা সর্বোচ্চ আসনে রাখবো। পদ-পদবি পেলেই কেউ বড় হয়ে যায় না। আমরা জাতীয় পার্টি ভাঙতে দিতে দেব না।

সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই জানিয়ে কাজী ফিরোজ আশা ব্যক্ত করেন, ম্যাডাম বুঝতে পারবেন নেতাকর্মীরা কি চায়।

পার্টিতে যোগদান অনুষ্ঠানে আরেক প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সালমা ইসলাম এমপি বলেন, কুমিল্লার মানুষ বুঝতে পেরেছেন জাতীয় পার্টিতে জি এম কাদের সাহেবকে কত দরকার।

তার নেতৃত্ব জাতীয় পার্টি এগিয়ে যাবে। বাইরে থেকে আপনারা যেসব কথা শুনছেন তা বিশ্বাস করবেন না। জাতীয় পার্টি এগিয়ে যাবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড