রংপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত আ’লীগ প্রার্থীর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রংপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত আ’লীগ প্রার্থীর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৬, ২০১৯ ৫:০০ অপরাহ্ণ
A- A A+ Print

রংপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত আ’লীগ প্রার্থীর

৪৮

অনলাইন নিউজ: রংপুর সদর আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজু।

জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার করতে সোমবার বিকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে গেছেন রেজাউল করিম।

তবে এ রিপোর্ট লেখার সময় বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের কোনো খবর পাওয়া যায়নি।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেবেন বলে জানা গেছে।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল গণমাধ্যমকে বলেন, গত ৭ সেপ্টেম্বর গণভবনে রংপুর উপনির্বাচনের মনোনয়ন বাছাই বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী দিয়েছিলেন রেজাউল করিম রাজুকে।

তবে সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, গঠনতন্ত্র অনুযায়ী বৃহৎ দল হিসেবে আমাদের প্রার্থী দিতে হয়, তাই দিলাম। আবার যেহেতু জাতীয় পার্টি (জাপা) আমাদের মহাজোটের অংশ, তাই এই প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া হবে। আমরা জোটগত নির্বাচন করব।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

প্রসঙ্গত গত ১৪ জুলাই রংপুর-৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তফসিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি।

দৈনিক বরিশাল ২৪

রংপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত আ’লীগ প্রার্থীর

সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৯ ৫:০০ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০১৯ ৫:০১ অপরাহ্ণ
৪৮

অনলাইন নিউজ: রংপুর সদর আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজু।

জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার করতে সোমবার বিকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে গেছেন রেজাউল করিম।

তবে এ রিপোর্ট লেখার সময় বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের কোনো খবর পাওয়া যায়নি।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেবেন বলে জানা গেছে।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল গণমাধ্যমকে বলেন, গত ৭ সেপ্টেম্বর গণভবনে রংপুর উপনির্বাচনের মনোনয়ন বাছাই বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী দিয়েছিলেন রেজাউল করিম রাজুকে।

তবে সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, গঠনতন্ত্র অনুযায়ী বৃহৎ দল হিসেবে আমাদের প্রার্থী দিতে হয়, তাই দিলাম। আবার যেহেতু জাতীয় পার্টি (জাপা) আমাদের মহাজোটের অংশ, তাই এই প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া হবে। আমরা জোটগত নির্বাচন করব।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

প্রসঙ্গত গত ১৪ জুলাই রংপুর-৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তফসিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড