পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২৫ জন নিহত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২৫ জন নিহত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৫, ২০১৯ ১২:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২৫ জন নিহত

১৪৭

অনলাইন নিউজ:পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২৫ জন নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে পাকিস্তানে শতাধিক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দৈনিক ডন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।ইন্ডিয়া টুডে বলছে, মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে ভারতের উত্তরাঞ্চলীয় কিছু শহর ও পাকিস্তানে ভূমিকম্প আঘাত হানে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আজাদ কাশ্মীর, খাইবার পাখতুনখাওয়া, লাহোর, গুজরাট, মুলতান, রহিম ইয়ার খানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি, চণ্ডিগড়, জম্মু-কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানে ৮ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত কম্পন স্থায়ী ছিল। প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। বিভাগীয় কমিশনার মাহমুদ তৈয়্যেব হতাহতের খবর নিশ্চিত করেছেন।

সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নামার ডাক দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া।পাকিস্তান টুডে বলছে, পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকাল ৪টা ১ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।

ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাব প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ১২ কিলোমিটার দূরের ঝেলুমে। ইসলামাবাদ ছাড়াও পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরেও কম্পন অনুভূত হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২৫ জন নিহত

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯ ১২:৩৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’