সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১২:৪৪ অপরাহ্ণ
A- A A+ Print

সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি

৮৪

বিনোদন নিউজ:ঢাকাই ছবির ‘বিউটি কুইন’ বলা হয় তাকে। মিষ্টি হাসি আর সাবলিল অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে রানী হয়ে আছেন। তিনি আর কেউ নন তিনি নায়িকা অপু বিশ্বাস। নানা জটিলতার কারণে বেশ কিছু দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই নায়িকা। তবে সব কিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।

দর্শকনন্দিত এই নায়িকা সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ের সময় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন বলে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। তখন অপু বিশ্বাস নাম পরিবর্তন করে অপু ইসলাম নাম ধারণ করেন বলেও জানা যায়। তবে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরবর্তীতে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয় তার। আর এরপর থেকেই প্রশ্ন উঠে অপু কোন ধর্মে আছেন? অপু-শাকিবের সন্তান আব্রাম খান জয় কোন ধর্মের পরিচয়ে বড় হবেন তা নিয়েও অনেকের কৌতুহল রয়েছে। বিষয়টি ডেইলি বাংলাদেশকে স্পষ্ট করেছেন অপু বিশ্বাস।

সম্প্রতি ধর্মের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন অপু বিশ্বাস।তিনি বলেন, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সে রকম কিছুই হয়নি। শাকিব খানের সঙ্গে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো দেখা পাইনি।

অপু বিশ্বাস বলেন, ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু আমি কখনো ঈদ উদযাপন করিনি। কোরবানি ঈদ থেকে শুরু করে কোনো ঈদে, কোনোদিন কিংবা এখনো আমি গো-মাংস স্পর্শ করিনি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।

তিনি আরও বলেন, মিডিয়াতে আমার নাম অপু বিশ্বাস থেকে অপু ইসলাম খান নামে প্রচার করা হয়েছে। এ নামের পরিবর্তন যেভাবে করতে হয় সেই ধরনের কোনো কিছুই করা হয়নি। আমি যেহেতু শাকিবকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি ধর্ম পরিবর্তন করার জন্যও প্রস্তুত ছিলাম। কিন্তু কোরআন শিক্ষা বা ধর্মান্তর এ কিছুই করা হয়নি।

আব্রাম খান জয়ের ধর্ম প্রসঙ্গে অপু বলেন, আমার ছেলে যেহেতু আমার সঙ্গে আছে সে আমার মতো করেই বড় হচ্ছে। সে তার বাবার সঙ্গে কখনো ঈদ করেনি। ভবিষ্যতের কথা তো বলতে পারব না, তবে আমার সন্তানকে নিয়ে তার বাবার আদরকে আমার কাছে ছেলেমানুষি মনে হয়।

সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন তো আর জানতাম না আমার জীবনে এমন সময় আসবে। যেহেতু আমার কোনো ধর্মান্তর হয়নি, তাই আমি আমার ধর্মানুযায়ী চলছি এবং সেভাবেই চলতে চাই।

প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি অপেক্ষায় আছে। ছবিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধেছেন নায়ক বাপ্পি চৌধুরী।

দৈনিক বরিশাল ২৪

সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১২:৪৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’