২ সপ্তাহে ২৩ বিয়ে ও ডিভোর্স হল এক পরিবারে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪২ সপ্তাহে ২৩ বিয়ে ও ডিভোর্স হল এক পরিবারে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১:২৬ অপরাহ্ণ
A- A A+ Print

২ সপ্তাহে ২৩ বিয়ে ও ডিভোর্স হল এক পরিবারে

অনলাইন নিউজ:মাত্র দুই সপ্তাহের মধ্যে একটি পরিবারে ২৩ বিয়ে ও ডিভোর্সের ঘটনা ঘটেছে, যা নেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, চীনে সম্পত্তির আইন অনুসারে, উন্নয়ন প্রকল্পের জন্য কারও বাড়ি যদি ভাঙা পড়ে, তাহলে সেই পরিবারের প্রত্যেক সদস্য ৪০ বর্গমিটারের বাসস্থান পাবেন।

চীনের ঝেজিয়াং প্রদেশের লিশুই শহরে একটি পরিবারের বাড়ি ভাঙা পড়েছিল উন্নয়ন প্রকল্পের জন্য। তাই সরকার থেকে বেশি জায়গা পাওয়ার জন্য এই পরিবারের সদস্যরা নিজেদের আত্মীয়দের মধ্যেই বিয়ে ও ডিভোর্স করেছেন ২৩ বার! এই সংখ্যক বিয়ে ও ডিভোর্স তারা করেছেন মাত্র দু’সপ্তাহের মধ্যে।

এই জালিয়াতি শুরু করেন প্যান নামের এক ব্যক্তি। বাড়ি ভাঙা পড়ার পর তিনি বিয়ে করে নেন নিজের সাবেক স্ত্রীকে। বিয়ের ছ’দিন পরই ডিভোর্স দিয়ে দেন তাকে। এরপর প্যানের সঙ্গে যোগ দেন তার আত্মীয়রা। সাবেক স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর প্যান বিয়ে করেন বোনকে। তার পর শ্যালিকাকে।

এমনকি প্যানের বাবাও বেশ কয়েক জন আত্মীয়কে বিয়ে করেন। এমনকি সম্পত্তি পেতে প্যান বিয়ে করেন নিজের মাকেও!

প্রত্যেককে বিয়ে করে নথিকরণের সময় প্যান দেখিয়েছিলেন স্ত্রীদের বাড়ি অন্য গ্রামে। আসলে বাসভবন ভাঙলে স্ত্রীও সম্পত্তি পাবেন যে! সেজন্যই এ হেন কাণ্ড ঘটিয়েছে ওই পরিবার।

এই জালিয়াতি ধরা পড়ে গত সপ্তাহে। তখন দেখা যায় এক সপ্তাহে তিন বার বিয়ের রেজিস্ট্রেশন করিয়েছেন প্যান। তারপর তদন্ত করতেই উঠে আসে গোটা বিষয়। এই জালিয়াতির জন্য ওই পরিবারের ১১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: সিএনএন

দৈনিক বরিশাল ২৪

২ সপ্তাহে ২৩ বিয়ে ও ডিভোর্স হল এক পরিবারে

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১:২৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী