জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করা হবে: জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করা হবে: জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করা হবে: জিএম কাদের

৪৮

অনলাইন নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে। দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে যে কটি রাজনৈতিক শক্তি আছে, এর মধ্যে জাতীয় পার্টি অন্যতম।

তিনি বলেন, আমরা বিজয়ের জন্য রাজনীতি করি। তাই দলকে আরো শক্তিশালী করতে হবে। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি।

বৃহস্পতিবার রাজধানীর বানানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা জাতীয় পার্টির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় জাপা চেয়ারম্যান আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

তিনি বলেন, জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টিকে আস্থার রাজনৈতিক শক্তিতে পরিণত করা হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।

তিনি আরো বলেন, সাধারণ মানুষ এখন জাতীয় পার্টির খোঁজ রাখেন। জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশবাসী। আমরা সাধারণ মানুষের আস্থা নিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করবো, বেকারত্ব দূর করবো, উপজেলা পরিষদকে আরো শক্তিশালী করবো, তৃণমূল পর্যায়ে বিচারব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষকে আইনি সহায়তা দেয়া হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, যাদের শ্রম ও ঘামে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের অবদান কখনোই অস্বীকার করবো না।

তিনি বলেন, দলকে আরো সুপ্রতিষ্ঠিত করতে ত্যাগী নেতাকর্মীদের আরো অবদান রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান জহুরুল আলম রুবেল, আদেলুর রহমান আদেল এমপি, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা- মো. ফারুক শেঠ, জয়নাল আবেদিন।

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির কমিটি অনুমোদন

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির ১১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। কমিটিতে সৈয়দ সাহাবউদ্দিন আহমেদকে সভাপতি এবং হাজি মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত নেতারা পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, লুৎফুল হক, দরুর আলী এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করা হবে: জিএম কাদের

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড