কুমিল্লার বিলে ফুটেছে পদ্ম, বাড়ছে দর্শনার্থী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কুমিল্লার বিলে ফুটেছে পদ্ম, বাড়ছে দর্শনার্থী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০২, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

কুমিল্লার বিলে ফুটেছে পদ্ম, বাড়ছে দর্শনার্থী

৯৬

অনলাইন নিউজ:কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম মাঠের পদ্ম বিলে দর্শনার্থীর ভিড় বাড়ছে। আগে এখানে মাঠের পাশে দাঁড়িয়ে বা পানিতে ভিজে পদ্ম ফুল দেখতে হতো, এখন বাণিজ্যিক নৌকার ব্যবস্থা রয়েছে। ১১টি নৌকায় প্রতিদিন কয়েকশ দর্শনার্থী পদ্ম ফুল দেখেন।

তবে শুক্রবার ও শনিবার ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। পদ্ম বিল দর্শনকে কেন্দ্র করে এখানে চা-চটপটিসহ বিভিন্ন দোকানের পসরা বসেছে। গ্রামের মেঠোপথে দর্শকদের নিয়ে আসা বিভিন্ন পরিবহনের সারিও দেখা যায়।

কুমিল্লার বিভিন্ন উপজেলাসহ বাইরের লোকজনও আসছেন পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে। স্থানীয় সচেতন ব্যক্তিরা এ অবস্থায় ফুল না ছিঁড়তে মাঠে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন।

দক্ষিণগ্রামের আবদুল অদুদ জানান, মাঠের এই অংশটি নিচু। বছরের আট মাস এখানে পানি থাকে। শুধু ইরি ধান হয়। আগেও এখানে পদ্ম ফুল ফুটত। গত দুই বছর কম ফুল ফুটেছে।

এবার বেশি ফুল ফুটেছে। ফুলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর মানুষের ঢল কুমিল্লার গণমাধ্যম কর্মী মাহফুজ নান্টু জানান, তিনি সংবাদ সংগ্রহের কাজে এসে ফুলগুলো তার নজরে পড়ে। পরে মজা করে ফেসবুকে লাইভ দেন। ভিডিওটি ভাইরাল হয়।

এখানে মানুষের ঢল নামতে শুরু করে। আগে অনেক ফুল ছিল, অনেকে ফুল ছিঁড়ে নিয়ে গেছে। সবার প্রতি অনুরোধ তারা যেন ফুল ছিঁড়ে সৌন্দর্য নষ্ট না করেন। বুড়িচং উপজেলার কৃষি কর্মকর্তা শামীম হোসেন বলেন, এটা একটা বিল।

এখানে সাদা, হলুদ ও গোলাপি রঙের পদ্ম রয়েছে। এগুলো সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা পরিকল্পনা করছি কীভাবে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়।

দৈনিক বরিশাল ২৪

কুমিল্লার বিলে ফুটেছে পদ্ম, বাড়ছে দর্শনার্থী

বুধবার, অক্টোবর ২, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’