চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত: নবীগঞ্জে রেজা কিবরিয়া - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত: নবীগঞ্জে রেজা কিবরিয়া - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৫, ২০১৯ ১:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত: নবীগঞ্জে রেজা কিবরিয়া

৫১
ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ:গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন- ‘সারাদেশে শুদ্ধি অভিযানের নামে চুনোপুটিদের ধরা হচ্ছে, কিন্তু রাঘব বোয়ালরা ধরা ছোয়ার বাহিরে রয়ে যাচ্ছে। ৪র্থ ও ৫ম শ্রেণীর দুর্নীতিবাজদের না ধরে ১ম, ২য় ও ৩য় শ্রেণীর দুর্নীতিবাজ ও তাদের গডফাদারদের ধরতে হবে।
যখন হাজার হাজার কোটি টাকার ঋনখেলাপী, বড় বড় প্রকল্পে হাজার হাজার কোটি টাকার কমিশন নিয়েছে, শেয়ার বাজারে কেলেংকারী করেছে তাদেরকে ধরলে তখন মনে হবে শুদ্ধি অভিযান। এখন যা হচ্ছে তা লোক দেখানো অভিযান।’ তিনি বলেন- ক্যাসিনো ব্যবসা, ইয়াবা ব্যবসা, চাঁদাবাজী, টেন্ডারবাজী, এগুলো শুধু আওয়ামীলীগেই সম্ভব। অন্য দলে এসব অবৈধ কর্মকান্ড করা সম্ভব নয়।
তিনি শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ স্বাদ এন্ড কোং নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ কথা বলেন।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- ‘বর্তমানে শুদ্ধি অভিযানে দুইশ, চারশ, পাচঁশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে এটা দেশের বাজেটের তুলনায় সামান্য ব্যাপার। তারা বিগত ১১ বছরে হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করে নিয়ে গেছে, এই টাকা কে উদ্ধার করবে ? এই টাকাগুলো উদ্ধার করা সম্ভব হলে দেশের উন্নয়নে ভালো কিছু কাজ করা যেত।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেজা কিবরিয়া আরো বলেন- ‘বর্তমান সরকার ইচ্ছে করেই খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। তারা বলেছে বিএনপি আন্দোলন করলে খালেদা জিয়াকে ছেড়ে দেবে এতে বুঝা যায় ইচ্ছে করেই এই বৃদ্ধা মানুষটাকে আটকে রেখেছে। চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে অচিরেই মুক্তি দেওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন- বর্তমানে সময়ে যাই ঘটে সব কিছুতেই বিরুধীদলকে দায়ী করা হয়। সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত যখন সারাদেশ তখন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেছিলেন এটা বিরুধীদলের কাজ। এখন বাজারে পেয়াঁজের বাজারে মূল্য বৃদ্ধিতেও তারা বিএনপিকে দায়ী করতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়।
অপর এক প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন- বর্তমান সময়ে এ সরকারের গতিবিধি দেখেই মনে হচ্ছে পুলিশ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী নির্ভর সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা খবই খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন- এ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে বলে মনে হচ্ছেনা। কিছু দিনের ভিতরেই মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
দৈনিক বরিশাল ২৪

চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত: নবীগঞ্জে রেজা কিবরিয়া

শনিবার, অক্টোবর ৫, ২০১৯ ১:১৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড