নলছিটিতে অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষতি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নলছিটিতে অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষতি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৬, ২০১৯ ১২:৩৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

নলছিটিতে অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষতি

১৪

ইমাম হোসেন, নলছিটি :ঝালকাঠির নলছিটিতে আল-কারীম হার্ডওয়ার নামে একটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে পৌর এলাকার খাসমহল রোডস্থ ওই দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দবী করেন দোকানের  মালিক।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন দোকানের স্বত্বাধিকারী মো. আলম খান।

স্থানীয়রা জানান, দোকান বন্ধ করে ব্যবসায়ী মো. আলম খান জুমার নামাজ আদায় করতে লঞ্চঘাট সংলগ্ন খাসমহল জামে মসজিদে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন পথচারী ওই দোকানে ধোয়া ও আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

আরিফ নামে স্থানীয় এক যুবকের মাধ্যমে খবর পেয়ে মসজিদের মুসুল্লিরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তাদের সহযোগিতা করলে প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দোকানে থাকা ১৩টি মোবাইলফোন, ২টি কফি তৈরির মেশিন, বিভিন্ন মোবাইলফোন কোম্পানীর রিচার্জ কার্ড, আসবাবপত্র-মালামাল ও ক্যাশে থাকা নগদ ৬ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত
হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলম খান জানান, ‘বিদ্যুৎ থেকে আগুন লেগে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।’

দৈনিক বরিশাল ২৪

নলছিটিতে অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষতি

রবিবার, অক্টোবর ৬, ২০১৯ ১২:৩৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান