শেখ হাসিনার প্রশংসায় রানি মুখার্জি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শেখ হাসিনার প্রশংসায় রানি মুখার্জি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৬, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ
A- A A+ Print

শেখ হাসিনার প্রশংসায় রানি মুখার্জি

৯১

বিনোদন নিউজ:সম্প্রতি ভারত সফর করে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের সঙ্গে বেশকিছু চুক্তিতে অংশ নেন তিনি। কিছু নতুন প্রকল্পেরও উদ্যোগ নেয়া হয়।

প্রধানমন্ত্রীর এ সফর নানা কারণে সাম্প্রতিক রাজনীতিতে অনেক আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিত্ব ও দিল্লিতে দেয়া তার ভাষণে মুগ্ধ হয়েছেন ভারতের অভিনেত্রী রানি মুখার্জি। সেখানে শেখ হাসিনার হিন্দি বলার দক্ষতা দেখেও তিনি মুগ্ধ।

সেই মুগ্ধতা প্রকাশ করে নিজের ফেসবুক পেজে কয়েকটি পোস্টও দিয়েছেন তিনি। সেখানে শেখ হাসিনাকে ‘মা’ বলেও সম্বোধন করেন। প্রশংসা করেন তার শক্তিশালী নেতৃত্বের। সেই সঙ্গে বাংলাদেশের উন্নয়নকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা এশিয়ার গ্রেট লিডার হয়ে উঠছেন।’

নিশ্চিত হওয়া না গেলেও তার পোস্টগুলোর চেকইন ধারণা দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতে সঙ্গে ছিলেন রানি মুখার্জি। তিনি যশরাজ ফিল্মসের প্রতিনিধি হিসেবে এ রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেন।

তিনি পোস্টে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের জন্য শুভকামনা জানান। পাশাপাশি বলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের মাধ্যমে দুই দেশের সংস্কৃতি বিনিময়ে ভূমিকা রাখতে তিনি প্রস্তুত বলে জনান। শিগগিরই একটি টিম নিয়ে তিনি বাংলাদেশে আসারও ইঙ্গিত দিয়েছেন।

যশরাজ ফিল্মস বাংলাদেশের সিনেমা ও শোবিজে কাজ করতে আগ্রহী। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে মাথায় রেখে ‘যশরাজ ফিল্মস বাংলাদেশ’ নামে একটি শাখাও চালু করেছে। শিগগিরই হয়তো ঢাকায় শুরু হবে তাদের অফিশিয়াল কার্যক্রম।

তবে ফেসবুকে পোস্ট করা রানি মুখার্জির লেখাগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন আছে। অনেকেই সেগুলো শেয়ার করে রানিকে শুভেচ্ছা-ধন্যবাদ জানালেও পেজটি সত্যিই রানি বা তার অফিস পরিচালনা করেন কী না সেটি নিশ্চিত নয়।

দৈনিক বরিশাল ২৪

শেখ হাসিনার প্রশংসায় রানি মুখার্জি

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’