বিনোদন নিউজ: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯ -২১ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। ২০১৯ -২১ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয় স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী ও মিশা সওদাগরের মধ্যে। শুক্রবার সকাল ৯টায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টায় ভোট নেওয়ার পর্ব শেষ হয়। মোট চারশ’ ৪৯টি ভোটের মধ্যে এদিন তিনশ’ ৮৬টি ভোট পড়ে। শুক্রবার নির্বাচন উপলক্ষ্যে এফডিসি প্রাঙ্গনে বসেছিলো তারার মেলা। সারাদিন ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও নবীন প্রবীণ তারকাদের পদচারণায় মুখর ছিলো চারিদিক। নির্বাচনকে ঘিরে এফডিসি এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাও। সন্ধ্যায় ভোটগণনা শুরু হলে উপস্থিত সবার জন্য সিসি...
১০৫
বিনোদন নিউজ: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯ -২১ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর।
২০১৯ -২১ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয় স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী ও মিশা সওদাগরের মধ্যে।
শুক্রবার সকাল ৯টায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টায় ভোট নেওয়ার পর্ব শেষ হয়। মোট চারশ’ ৪৯টি ভোটের মধ্যে এদিন তিনশ’ ৮৬টি ভোট পড়ে।
শুক্রবার নির্বাচন উপলক্ষ্যে এফডিসি প্রাঙ্গনে বসেছিলো তারার মেলা। সারাদিন ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও নবীন প্রবীণ তারকাদের পদচারণায় মুখর ছিলো চারিদিক। নির্বাচনকে ঘিরে এফডিসি এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাও। সন্ধ্যায় ভোটগণনা শুরু হলে উপস্থিত সবার জন্য সিসি ক্যামেরার মাধ্যমে বড় পর্দায় ভোটগণনার কার্যক্রম প্রদর্শন করা হয়।