বিকাল ৪টা থেকে শাহ আমানত বিমান বন্দরের কার্যক্রম বন্ধ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিকাল ৪টা থেকে শাহ আমানত বিমান বন্দরের কার্যক্রম বন্ধ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৯, ২০১৯ ২:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

বিকাল ৪টা থেকে শাহ আমানত বিমান বন্দরের কার্যক্রম বন্ধ

১০১

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের ফ্লাইট অপারেশন বিকাল ৪টা থেকে বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, বিকাল ৪ টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া দেশের বিমান বন্দরগুলো ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সতর্ক অবস্থানে রয়েছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বিমান বন্দরগুলোতে। সারোয়ার-ই-জামান আরো জানান, আমরা হেড কোয়ার্টারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত আমাদের বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।

তবে চট্টগ্রামে ঘূর্নীঝড়ের প্রান্তিক (পেরিফেরিয়াল) আঘাতের সম্ভাবনা রয়েছে আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরের পরে বিকাল ৪ টা থেকে ফ্লাইট অপারেশন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংকেত গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে সারোয়ার-ই-জামান বলেন, দুর্যোগ মোকাবেলা পরিকল্পনা অনুযায়ী আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

দৈনিক বরিশাল ২৪

বিকাল ৪টা থেকে শাহ আমানত বিমান বন্দরের কার্যক্রম বন্ধ

শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ২:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’