৮ হাজার কোটি টাকা ছাড়ালো জোকার সিনেমার আয় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪৮ হাজার কোটি টাকা ছাড়ালো জোকার সিনেমার আয় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৮, ২০১৯ ৬:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

৮ হাজার কোটি টাকা ছাড়ালো জোকার সিনেমার আয়

৯৩

অনলাইন নিউজ : সর্বশেষ অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ কিস্তিতে দর্শকের এমন ঢল দেখা গিয়েছিলো হলে। বিশ্বজুড়ে তুমুল সাড়া পায় সুপারহিরোদের নিয়ে তৈরি সেই সিনেমা। হলিউডের বক্স অফিসের ইতিহাসে সাফল্যের সব পুরনো রেকর্ড নিজের দখলে নিয়েছে সেই ছবি।

চলতি বছরেই হৈ চৈ ফেলে দেয়ার মতো সাফল্য পাওয়া আরেক সিনেমা হিসেবে দেখা দিলো জোকার। আয়ের হিসেবে নতুন এক মাইল ফলক ছুঁয়ে ফেলেছে সাড়া জাগানো হলিউড ছবিটি।

গেল শুক্রবার আন্তর্জাতিক টিকিট বিক্রির প্রেক্ষিতে ১ বিলিয়ন মার্কিন ডলারের গন্ডি পার হলো জোকার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৮ হাজার কোটি টাকারও বেশি। এই প্রথম কোনো হলিউড ‘আর’ রেটেড ছবি দুনিয়া জুড়ে এমন সাড়া জাগানো ব্যবসা করল। এই খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক পত্রিকা ফোর্বস।

এদিকে হলিউড রিপোর্টার- এ প্রকাশিত খবর অনুযায়ী অ্যাকুয়াম্যান, দ্য ডার্ক নাইট রাইজ এবং দ্য ডার্ক নাইট ছবির পর জোকার চতুর্থ ডিসি কমিকসের ছবি যা বক্স অফিসে এতটা সফল হলো।

নিঃসঙ্গ, মানসিকভাবে অসুস্থ জোকারের নাম ভূমিকায় অনন্য অভিনয় করে সারা দুনিয়ার দর্শকের মন জিতে নিয়েছেন জোয়াকিন ফিনিক্স।

মজার ব্যাপার হলো এই ছবিটি এখনও পর্যন্ত চিনে দেখানো হয়নি। যেখানে প্রায় ৩-৪ হাজার হলে মুক্তি দেয়া কোনো সিনেমা। চিনে বাজার না পেয়েও এমন ব্যবসা এর আগে কোনো ছবি করেনি বলেই, এই সাফল্য নিয়ে এত হইচই পড়ে গিয়েছে।

দৈনিক বরিশাল ২৪

৮ হাজার কোটি টাকা ছাড়ালো জোকার সিনেমার আয়

সোমবার, নভেম্বর ১৮, ২০১৯ ৬:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’