ফাগুনের রঙে বরিশালে বসন্ত বরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফাগুনের রঙে বরিশালে বসন্ত বরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৪, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

ফাগুনের রঙে বরিশালে বসন্ত বরণ

১৪০

শামীম আহমেদঃ কবি সুভাস মুখোপাধ্যায়ের সেই কালজয়ী কবিতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আজ বলতেই হয়- ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত।’ আর যদি গানের সুরে সুরে বলি তবে হয়তো বলতে হয়- আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা/ কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে/ মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই/মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে/থাক তব ভুবনের ধুলিমাখা চরণে/মাথা নত করে রব, বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে।।

কৃষ্ণচূড়া, পলাশ ও শিমুলের বনে আগুন জ্বেলে প্রকৃতিতে অপার প্রেম নিয়ে কোকিলের মায়াবী সুরে দুয়ারে কড়া নাড়ছে ফাগুনের প্রথম দিন। টের পাওয়া যাচ্ছে, ঋতুরাজ বসন্ত এসে গেছে। তাইতো শীতের আড়ষ্টতা ঝেড়ে ফেলে আজ ঐশ্বর্যময় বসন্তের কাছে নিজেকে সমর্পণের দিন। আজ ফাগুনের মাতাল হাওয়ায় প্রিয়ার খোঁপায় গোলাপ-গাদা গুজে দেয়ার দিন।

ষড়ঋতুর শেষ ঋতু হচ্ছে বসন্ত। বসন্তকে বলা হয় রোমান্টিক ঋতু। এই বসন্তেই নাকি মনে জাগে প্রাণের কলরব। এই বসন্তেই প্রেমিক তার প্রিয়ার হাত ধরে হাঁটে, মিলনের গান ধরে। এই বসন্তেই মনে লাগে বাসন্তী রঙ, পুরোনো আর জীর্ণতা ভুলে মানুষ নতুন প্রেরণায় পথ চলে।

বসন্ত এলে মনে হয় কোনও মহৎ শিল্পী নিজ হাতে রং-তুলিতে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছেন। গোটা প্রকৃতি যেন হয়ে উঠে রঙিন ক্যানভাস। সকাল, দুপুর নিত্যনতুন সাজে রূপের মুগ্ধতা ছড়ায় সবুজ প্রকৃতি।

তবে বসন্তের শেষটা কিন্তু আবার দখিনা বাতাসে পাতাঝরার শব্দ নিয়ে আসে। বসন্ত আসে বলে প্রকৃতি নতুন রূপে সাজার সুযোগ পায়। পুরোনো পাতারা ঝরে যাওয়ার পর গাছে গাছে গজায় কচি সবুজ পাতা। সেইসব পাতায় লেগে থাকে যেন আলোর নাচন। সবুজ, হলুদ আর লাল মিলেমিশে প্রকৃতি হয়ে উঠে এক অনিন্দ্য অপ্সরী। আর ঠিক এই সময়টাতেই সবুজ পাতার আড়ালে বসে কুহুস্বরে গান শোনায় বনের কোকিল।

বাংলা সাহিত্যে প্রেম আর মিলনের ঋতু বলা হয় বসন্তকে। বসন্ত নিয়ে কত যে ছড়া, কবিতা, আর গান রচিত হয়েছে তার কোনও অন্ত নেই। বসন্তে তরুণ-তরুণীদের পোশাকেও আসে বৈচিত্র্য। পোশাকে লাগে ফাগুনের আগুন ঝরানো রং।

এই ঋতুরাজ বসন্তে গাঁয়ের ঘন সবুজ বনের আড়াল থেকে একটি কোকিল তার গানে গানে কিন্তু প্রিয়তমার কথাই স্মরণ করিয়ে দেয়। যানটজ আর ব্যস্ত জীবনের নানা বাঁকে নাগরিক কোলাহলেও কালেভদ্রে শোনা যায় কোকিলের গান। তখন আর বুঝতে দেরি হয় না- বসন্ত এসে গেছে।

আজ ১ ফাল্গুন। আজ বসন্তের প্রথম দিন। আজ তরুণ-তরুণীরা বাসন্তী রঙা সাজ পোশাকে, প্রাণের উচ্ছ্বাসে মিলনে-বিরহে মিলেমিশে একাহার হয়ে যাবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল সহ দেশের প্রায় সব জেলা শহরে ফাগুনের প্রথম দিনটিকে বরণ করে নেয়া হচ্ছে। বরিশাল সরকারী মহিলা কলেজের বকুল তলায় সকাল থেকেই শুরু হয়ে গেছে বসন্ত-বরণ অনুষ্ঠান।

এছাড়া শহরের জগদ্বীশ স্বারসত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রতিবছরের ন্যায় তিনদিন ব্যাপি বসন্ত বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তাই কোনও অজুহাতেই আর ঘরে বসে থাকার সময় নয় আজ। আজ ফাগুনের মাতাল হাওয়ায় মনে মনে লাগুক দোলা। কবি সুফিয়া কামালের ভাষায়- “হে কবি! নীরব কেন-ফালগুন যে এসেছে ধরায়/বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?

দৈনিক বরিশাল ২৪

ফাগুনের রঙে বরিশালে বসন্ত বরণ

শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’