গরীবের জন্য গরীবের মায়া, বরিশালে মাস্ক তৈরী করে আলোচনায় মিলিতা চৌধুরী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গরীবের জন্য গরীবের মায়া, বরিশালে মাস্ক তৈরী করে আলোচনায় মিলিতা চৌধুরী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২২, ২০২০ ৯:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

গরীবের জন্য গরীবের মায়া, বরিশালে মাস্ক তৈরী করে আলোচনায় মিলিতা চৌধুরী

৪৩

শামীম আহমেদ, বরিশাল অফিসঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারের উত্তর গলি দিয়ে হেটে যেতেই চোখে পড়ল বাজারে দাড়িয়ে এক কিশোরকে সঙ্গে নিয়ে মানুষকে ডেকে ডেকে করোনা সম্পর্কে সচেতনা সৃষ্টির প্রচারনা চালানোর পাশাপাশি স্বল্পমূল্যে মাস্ক বিক্রি করেছেন এক গৃহবধূ। দেশে করোনা আতঙ্ক দেখা দেওয়ার পরে অল্পমূল্যে মাস্ক তৈরী ও সরবারহ করে ইতোমধ্যেই গরীবের মাস্ক তৈরীর কারিগর হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন উপজেলার শিহিপাশা গ্রামের হতদরিদ্র নারী কর্মী মিলিতা চৌধুরী (৩০)। মিলিতা চৌধুরী আগৈলঝাড়া ও আশপাশ উপজেলার হাটবাজারে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রচারনা চালানোর পাশাপাশি হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ২০/৩০ টাকার মধ্যে মাস্ক সরবারহ করেন। বর্তমানে বিভিন্ন বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারনা ও মাস্ক বিক্রি করেছে।

ভুক্তভোগী, ক্রেতা ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সারা দেশে করোনা আতংক দেখা দিলে সামর্থবানরা বাজার থেকে মাস্ক কিনে নিজেকে সুরক্ষা করতে ব্যবহার করলেও হতদরিদ্ররা মাস্ক কিনতে পারছিল না। বাজারের একটি ভাল মাস্ক ১শ থেকে দেড়শ, নিন্মমানের হলে ৫০/৬০ দরে বিক্রি হয়। যা হতদরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। নিন্ম আয়ের মানুষের মধ্যে করোনা প্রতিরোধে করনীয় সচেতনতামূলক প্রচারনা চালানো ও ২০/২৫ টাকার মধ্যে মাস্ক সরবারহের উদ্যোগ দিলেন আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দিনমজুর দানিয়েল চৌধুরীর স্ত্রী নারী কর্মী মিলিতা চৌধুরী (৩০)। হতদরিদ্র মিলিতা চৌধুরী জানান, স্বামী সন্তানসহ তার ৪ সদস্যের পরিবার। দিন মজুর স্বামীর একার আয়ে কোন রকম সংসার চলছিল। অর্থ সংকটে ছেলে সুর্য্য চৌধুরী (৯) ও মেয়ে শশী চৌধুরীকে (৫) লেখাপড়া করাতে পারছিল না।

এ সময় বেসরকারী উন্নয়ন সংস্থা হোমল্যান্ডের সদস্য হয়ে তাদের কাছ থেকে শিক্ষা-প্রশিক্ষন গ্রহন করে সেলাই মেশিন কিনে বাড়িতে বসে নারী ও শিশু পোষাক তৈরী বিক্রি শুরু করেন। দিনমজুর স্বামীর আয়ের সঙ্গে তার আয়ে গত ৩/৪ বছরের মধ্যে অভাবের সংসারে কিছুটা ভাল অবস্থা ফিরে আসে। ছেলে মেয়ের লেখাপড়া শুরু করেন।

মিলিতা চৌধুরী বলেন, দেশে করোনা আতংক শুরু হলে আমি নিজের তাগিদ থেকে মানুষকে সচেতন করায় প্রচারনা শুরু করি। গ্রামে গঞ্জে কাপর বিক্রি করতে গিয়ে দেখি দিনমজুর, কামার, কুমার, রিকসাওয়ালা, কুলি, জেলেসহ অধিকাংশ মানুষ মাস্ক ক্রয় করার ক্ষমতা না থাকায় তারা তা ব্যবহার করছে না। তখন আমি সিদ্ধান্ত নিলাম কি করে অল্প মূল্যে মাস্ক সরবারহ করা যায়। তখন আমি নারায়নগঞ্জ থেকে কাপর সংগ্রহ করে ২০/৩০ টাকা দরের মধ্যে মাস্ক তৈরী শুরু করি। ২০ থেকে ৩০ টাকায় গরীবের মাস্ক বাড়ি, হাট, বাজারে পৃথক পৃথক দলে ভাগ হয়ে বিক্রি শুরু করলাম। কম মূল্য হওয়ায় বাজারে হতদরিদ্র ক্রেতা ছাড়াও মাঝারি আয়ের লোকজনের কাছে তার তৈরী মাস্কের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে ২/৩ জন নারী সহকর্মীকে নিয়ে রাতে মাস্ক তৈরী ও দিনে বাজারজাত করি। স্কুল বন্ধ হওয়ায় ছোট ভাই শুভ বাড়ৈ (১৪) ও ছেলে সুর্য্যকে দিয়েও বাজারে বিক্রি করে থাকি।

মিলিতা আরো বলেন, সরকারিভাবে শুধু প্রচারনা চালানো হয় কিন্তু কেউতো মাস্ক সরবারহ করে না তাই আমি প্রচারনা চালানোর সঙ্গে কম মূল্যে মাস্ক সুবিধা দিচ্ছি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে এটি স্বাস্থ্য সম্মতভাবে তৈরী করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত বলেন, হতদরিদ্র মানুষের কষ্টের কথা হতদরিদ্ররাই বুঝে তাই মিলিতা গরীবের জন্য মাস্ক তৈরী করে এলাকায় ব্যাপাক সারা ফেলেছে।

মিলিতার করোনা বিরোধী প্রচারনা ও স্বল্পমূল্যে মাস্ক তৈরীকে স্বাগত জানিয়ে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত বলেন, করোনা মোকাবেলায় নিন্ম শ্রেনির মানুষের মাঝে মিলিতা প্রচারনা কার্যকর ভূমিকা রাখছে এবং সামর্থের মধ্যে থেকে মাস্ক কিনতে পারছেন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন এ প্রসঙ্গে বলেন, আগৈলঝাড়া ও আশপাশ এলাকা হতদরিদ্র অধ্যুষিত, এখানে বেশী দাম দিয়ে মাস্ক কিনে ব্যবহার করা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই তার অল্প মূল্যের মাস্ক তৈরী ও সরবারহ ভাল একটি দিক। ডবল লেয়ার দিয়ে তৈরী করায় এটি স্বাস্থ্য সম্মত।

দৈনিক বরিশাল ২৪

গরীবের জন্য গরীবের মায়া, বরিশালে মাস্ক তৈরী করে আলোচনায় মিলিতা চৌধুরী

রবিবার, মার্চ ২২, ২০২০ ৯:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল