করোনা থেকে বাঁচতে গুজবে কান দিয়ে প্রাণ গেল ৫৯ জনের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনা থেকে বাঁচতে গুজবে কান দিয়ে প্রাণ গেল ৫৯ জনের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২০ ৮:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

করোনা থেকে বাঁচতে গুজবে কান দিয়ে প্রাণ গেল ৫৯ জনের

৭৮

অনলাইন নিউজঃ প্রাণঘাতী করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ২৬ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৮৭,৪৩৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,১৭,৫৭৭।

এদিকে, প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানির সংখ্যা। এ প্রাণঘাতী ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় মারা যাচ্ছেন মানুষ। এমন অবস্থায় করোনা রুখতে চারদিকে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব। করোনা ঠেকানোর গুজবে কান দিয়ে
কেনিয়ায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন মানুষ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনা ঠেকাতে এক চার্চের পাস্তুর তার অনুসারীদের ডেটল খাওয়ার পরামর্শ দেন। ওই চার্চের পাস্তুরের কথা শোনে কেনিয়ার ৬৩ জন মানুষ ডেটল খান। কিন্তু করোনা ঠেকানোর বদলে উল্টা প্রাণ হারালেন ৫৯ জন। আর চারজন বেঁচে আছেন। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এই সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই ছড়িয়ে পড়েছে চারদিকে। অনেকেই করোনার ঠেকানোর এরকম প্রাণহানিকর পরামর্শ এড়িয়ে চলার জন্য বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বার বার বলছে। কিন্তু মানুষ এই কাজগুলো করেই যাচ্ছে। তবে এই নিউজর সত্যতা যাচাই করা যায়নি। অনেকেই বলছেন, এই নিউজটি ‘ফেইক নিউজ’।

এদিকে, কেনিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেনি।

দৈনিক বরিশাল ২৪

করোনা থেকে বাঁচতে গুজবে কান দিয়ে প্রাণ গেল ৫৯ জনের

বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২০ ৮:৪৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’