আগামী বছর থেকে প্রাক-প্রাথমিকে শিক্ষার মেয়াদ দুই বছর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগামী বছর থেকে প্রাক-প্রাথমিকে শিক্ষার মেয়াদ দুই বছর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৩, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

আগামী বছর থেকে প্রাক-প্রাথমিকে শিক্ষার মেয়াদ দুই বছর

৮২

অনলাইন নিউজঃ নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিকে শিক্ষার মেয়াদ এক বছর থেকে দুই বছর করা হয়েছে। এ শিক্ষাক্রমের আওতায় আগামী বছর থেকেই শিক্ষার্থীরা চার বছর বয়স পূর্ণ হলে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হবেন। এ শ্রেণিতে দুই বছর অধ্যয়ন শেষে বয়স ছয় বছর পূর্ণ হলে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হবেন। প্রাক প্রাথমিকে শিক্ষার্থীরা খেলার ছলে শিখবেন।

গতকাল বুধবার শিক্ষাক্রমের রূপরেখায় বিষয়টি সংযোজন করে অনুমোদন দেয়া হয়েছে। আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসিসি সভায় বিষয়টি অনুমোদন দেয় হয়েছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক সদস্য দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানও দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। [inside-ad-1]

জানা গেছে, এতোদিন প্রাক-প্রাথমিক শিক্ষা এক বছরের ছিল। পাঁচ বছর পূর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা একবছরের প্রাক প্রাথমিক শিক্ষা শেষে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতেন। প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা এক বছরের পরিবর্তে দুই বছর করা এবং এ স্তরে ভর্তির জন্য বসয়সীমা পাঁচ বছরের পরিবর্তে চার বছর করার বিষয়ে ২০২০ খ্রিষ্টাব্দের জুন মাসে অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি অবশেষে এনসিসিসি অনুমোদন পেলো। আগামী বছর থেকেই প্রাক-প্রাথমিক শিক্ষার মেয়াদ দুই বছর হচ্ছে।

জানতে চাইলে সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বুধবার রাতে দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রাক-প্রাথমিক হবে দুই বছরের। চার বছর পূর্ণ হলে শিক্ষার্থীরা প্রাক-প্রাথমিকে ভর্তি হবেন। খেলার ছলে দুইবছর প্রাক প্রাথমিকের পর তারা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হবে।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল বুধবার সন্ধ্যায় এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমাদের প্রাক-প্রাথমিক এতদিন ছিলো একবছরের, যেটিতে পাঁচ বছর বয়স পূর্ণ হওয়া শিক্ষার্থী পড়তেন। এখন নিচের একটা ক্লাসের জন্য নতুন কারিকুলাম অনুমোদন দেয়া হয়েছে, যেটিতে চার বছর পূর্ণ হওয়া বাচ্চারা ভর্তি হবেন। প্রাক-প্রাথমিক হবে দুই বছর। চার বছর পূর্ণ হওয়া বাচ্চাদের জন্য একটি শিক্ষাক্রম অনুমোদন পেলো।

তিনি আরও বলেন,  এটি প্রাথমিক শিক্ষাক্রমের অন্তর্গত। তবে, প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা লেসনবুকের চেয়ে টিচিং ম্যাটারিয়াল নিয়ে খেলাধুলা করে শিখবে। এ ক্ষেত্রে টিচিং লার্নিং মেথডটা ভিন্ন।

চেয়ারম্যান আরও বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বই নেই। বাচ্চারা স্কুলে খেলনা নিয়ে খেলবে, রঙ নিয়ে আঁকিবুকি করবেন। আগামী বছর থেকে চার বছর পূর্ণ হওয়া বাচ্চারা প্রাক-প্রাথমিক শুরু করবেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, নতুন শিক্ষাক্রমের কারিকুলাম যে পরিমার্জন করা হলো তার সঙ্গে সমন্বয় করে প্রাক-প্রাথমিকের পাঁচ বছর প্লাসটি পরিমার্জন করে, চার বছরের বেশি বয়সি বাচ্চাদের জন্য করা হচ্ছে। আমাদের শিক্ষাক্রমে পাঁচ বছরের বেশি বয়সি বাচ্চাদের জন্য এক বছরের প্রাক-প্রাথমিক ছিলো। সেটি পরিমার্জন করে চার বছরের বাচ্চাদের জন্যও প্রাক-প্রাথমিক শিক্ষা করা হচ্ছে। বুধবার সে বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

আগামী বছর থেকে প্রাক-প্রাথমিকে শিক্ষার মেয়াদ দুই বছর

বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ | আপডেটঃ জুন ২৩, ২০২২ ১:০৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে