আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাসের সাজা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাসের সাজা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০২০ ৩:২৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাসের সাজা

৮৫

শামীম আহমেদ : বরিশালের আগৈলঝাড়ার উপজেলায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিনজনকে ৬ মাসের সাজা দিয়েছে স্থানীয় উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত. মৃত্যুঞ্জয় মলি­কের ছেলে মৃদুল মলি­কের সাথে শুক্রবার রাতে পাশ্ববর্তী কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মন্ডলের মেয়ে ও সিটিখান গার্লস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী কেয়া মন্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল ছেলের বাড়িতে বসে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুশান্ত কুমার ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয় এবং বর মৃদুল মলি­ক, তার মা স্বরসতী মলি­ক ও স্থানীয় মধুসুদন মলি­কের ছেলে সুব্রত মলি­ককে বিয়ের আসর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃতদের শুক্রবার রাতেই বরসহ ওই তিনজনকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের আদালতে হাজির করা হলে তাদের বাল্য বিয়ের অপরাধে প্রত্যেককে ৬মাস করে সাজা দেয় ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত তিনজনকে

(৪ই) জুলাই শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই সুশান্ত কুমার মুঠো ফোনে বলেন, বাল্যবিয়ে হওয়ার গোপনে সংবাদ পেয়ে শুক্রবার রাতে বরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাদের ৬মাসের সাজা দেয়। তাদের শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, বাল্য বিয়ে করার অপরাধে বর মৃদুল মলি­কসহ তিনজনকে ৬মাসের সাজা দেওয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাসের সাজা

রবিবার, জুলাই ৫, ২০২০ ৩:২৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’