আমতলী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমতলী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ
A- A A+ Print

আমতলী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

৪৪
মংচিন থান,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে ১০ টি অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ১২ জন উপজেলা পরিষদ সদস্যরা। সোমবার ইউএনও মনিরা পারভীনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে এ অনাস্থা প্রস্তাব প্রদান করেন। এ ঘটনায় আমতলীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত বছর ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছর ২৪ এপ্রিল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নেন। শপথ নেয়ার পর থেকেই তিনি উপজেলা পরিষদ পরিচালনায় বিভিন্ন ধরনের অনিয়ম করে আসছেন এমন অভিযোগ অনাস্থা প্রস্তাবকারী সদস্যদের। গত এক বছর চার মাসে তিনি খামখেয়ালীপনা, নিজে ইচ্ছা মাফিক পরিষদ পরিচালনা, অফিসের স্টেনো কাম টাইপিস্ট আব্দুস ছালামের নামে সিপিসি দিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ, প্রকল্পের কমিশন গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন জাতীয় দিবসে অনুপস্থিতসহ ১০ টি অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়া হয়। সোমবার ইউএনও মনিরা পারভীনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ৭ ইউপি চেয়ারম্যানসহ ১২ জন উপজেলা পরিষদ সদস্য এ অনাস্থা প্রস্তাব দেন। এ ঘটনায় আমতলীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আমতলী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তিনি পরিষদ পরিচালনায় কোন সদস্যকে তোয়াক্কা করছেন না। ইচ্ছা মাফিক পরিষদ পরিচালনা করে অর্থ আত্মসাৎ করেছেন। তার এ সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা পরিষদের ১২ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান তার বিরুদ্ধে আনীত ১০টি অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এ বিষয়ে আমি আইনি সহায়তা নেব।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, গঠনতন্ত্র অনুসারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানসহ পরিষদের ১২ সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব দিয়েছেন। আমি ওই অনাস্থা প্রস্তাব বিভাগীয় কমিশনারের কাছে পাঠানোর ব্যবস্থা করবো।
দৈনিক বরিশাল ২৪

আমতলী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

সোমবার, আগস্ট ১৭, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড