আলোচনা ছাড়াই জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা, দাবি রওশনের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আলোচনা ছাড়াই জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা, দাবি রওশনের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৩, ২০১৯ ৩:২২ পূর্বাহ্ণ
A- A A+ Print

আলোচনা ছাড়াই জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা, দাবি রওশনের

৭৯

অনলাইন নিউজ: কোনো আলোচনা ছাড়াই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করা হয়েছে বলে দাবি দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের। সোমবার রাতে রওশন এরশাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে যা আদৌ কোনো যথাযথ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়নি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বপালনকালে জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ (২) এর ‘খ’ – এ দেওয়া ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।  যথা : মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করিবেন। চেয়ারম্যানের অবর্তমানে ধারা ২০ (২)-এর ‘ক’-কে উপেক্ষা করা যাবে না। ‘

বিবৃতিতে রওশন আরও বলেন, ‘আশা করি, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আমি আশা করব সকল নেতা-কর্মী গঠনতনন্ত্রের প্রতি একমত পোষণ করবেন। ‘

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। সেদিন দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

দৈনিক বরিশাল ২৪

আলোচনা ছাড়াই জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা, দাবি রওশনের

মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৯ ৩:২২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’