ঈদের দিনে খালেদা জিয়ার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদের দিনে খালেদা জিয়ার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ৮:১৮ অপরাহ্ণ
A- A A+ Print

ঈদের দিনে খালেদা জিয়ার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ

৮৯

অনলাইন নিউজ: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় সোমবার (১২ আগস্ট) ষষ্ঠ ঈদ পার করছেন। প্রতিবারের মতো এবারও তার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

ডিভিশনপ্রাপ্ত (বিশেষ সুবিধাপ্রাপ্ত) বন্দী হিসেবে কারাগার থেকে প্রাপ্ত সুবিধার আলোকে তার জন্য ঈদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিনে সকালে তার জন্য পায়েস, সেমাই আর মুড়ি পৌঁছানো হয়। চিকিৎসকের পরামর্শে কম চিনি দিয়ে তৈরি করা হয়েছে তার খাবার।

এর পর দুপুর ১২টার পরে খালেদার কেবিনে দেয়া হয় দুপুরের খাবার। মেন্যুতে ছিল ভাত ও পোলাও। এর সঙ্গে ছিল ডিম, রুই মাছ, মাংস আর আলুর দম।

খালেদা জিয়ার রাতের খাবারে থাকছে পোলাও (নরম)। সঙ্গে কোরবানির গরু অথবা খাসির মাংস, একটি ডিম, ডায়াবেটিক মিষ্টি, পান-সুপারি এবং কোমল পানীয়।

কারা সূত্র জানায়, এসব খাবার ছাড়াও একজন ডিভিশনপ্রাপ্ত কয়েদি হিসেবে খালেদা জিয়া অন্য কোনো খাবার খেতে চাইলে তা কারা কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম মিলন গণমাধ্যমকে বলেন, ‘বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী খাবার দেয়া হবে। ঈদের দিন তার পরিবারের সদস্যরা তার জন্য খাবার আনবেন। তিনি চাইলে সে খাবার খেতে পারবেন। তবে খাবার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দেয়া হবে।’

দৈনিক বরিশাল ২৪

ঈদের দিনে খালেদা জিয়ার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ৮:১৮ অপরাহ্ণ
৮৯

অনলাইন নিউজ: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় সোমবার (১২ আগস্ট) ষষ্ঠ ঈদ পার করছেন। প্রতিবারের মতো এবারও তার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

ডিভিশনপ্রাপ্ত (বিশেষ সুবিধাপ্রাপ্ত) বন্দী হিসেবে কারাগার থেকে প্রাপ্ত সুবিধার আলোকে তার জন্য ঈদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিনে সকালে তার জন্য পায়েস, সেমাই আর মুড়ি পৌঁছানো হয়। চিকিৎসকের পরামর্শে কম চিনি দিয়ে তৈরি করা হয়েছে তার খাবার।

এর পর দুপুর ১২টার পরে খালেদার কেবিনে দেয়া হয় দুপুরের খাবার। মেন্যুতে ছিল ভাত ও পোলাও। এর সঙ্গে ছিল ডিম, রুই মাছ, মাংস আর আলুর দম।

খালেদা জিয়ার রাতের খাবারে থাকছে পোলাও (নরম)। সঙ্গে কোরবানির গরু অথবা খাসির মাংস, একটি ডিম, ডায়াবেটিক মিষ্টি, পান-সুপারি এবং কোমল পানীয়।

কারা সূত্র জানায়, এসব খাবার ছাড়াও একজন ডিভিশনপ্রাপ্ত কয়েদি হিসেবে খালেদা জিয়া অন্য কোনো খাবার খেতে চাইলে তা কারা কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম মিলন গণমাধ্যমকে বলেন, ‘বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী খাবার দেয়া হবে। ঈদের দিন তার পরিবারের সদস্যরা তার জন্য খাবার আনবেন। তিনি চাইলে সে খাবার খেতে পারবেন। তবে খাবার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দেয়া হবে।’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’