কাঠালিয়া উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শনে উপ-ভূমি সংস্কার কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কাঠালিয়া উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শনে উপ-ভূমি সংস্কার কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ১৪, ২০২১ ১১:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

কাঠালিয়া উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শনে উপ-ভূমি সংস্কার কমিশনার

৪০
নিজস্ব প্রতিবেদক: সামাজিক সুরক্ষা  ও স্বাস্থ্যবিধি মেনে বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি)   তরফদার মোঃ আক্তার জামীল ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার  তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন।
১৪ জানুয়ারি ২০২১ তারিখ বৃহষ্পতিবার তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন। বেলা ১১:০০ টায় প্রথমে তিনি কাঠালিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এসময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে ই-নামজারিসমূহ নিষ্পত্তির নির্দেশনা দেন। এছাড়া অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইসসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ, হাট-বাজার পেরিফেরীভুক্তকরণ,  সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
এরপর তিনি একে একে  চেচীরামপুর ইউনিয়ন ভূমি অফিস এবং শৈলজালিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী  অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন।
এছাড়া অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও ভূমি উন্নয়ন কর আদায় এর নিমিত্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ারের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের  সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের  প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে  কাঠালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলজার, সহকারী কমিশনার (ভূমি) সুমিত সাহা এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বরিশাল ২৪

কাঠালিয়া উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শনে উপ-ভূমি সংস্কার কমিশনার

বৃহস্পতিবার, জানুয়ারি ১৪, ২০২১ ১১:৫২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও