কানাডার ফেডারেল নির্বাচনে বাংলাদেশি তরুণ প্রার্থী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কানাডার ফেডারেল নির্বাচনে বাংলাদেশি তরুণ প্রার্থী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৩:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

কানাডার ফেডারেল নির্বাচনে বাংলাদেশি তরুণ প্রার্থী

৫০

অনলাইন নিউজ:আসন্ন ফেডারেল নির্বাচনে স্কারবোরো সেন্টার আসনে এনডিপি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি-কানাডিয়ান তরুণ ফাইজ কামাল।

সোমবার সন্ধ্যায় স্কারবোরো সেন্টার আসনে এনডিপির নোমিনেশন মিটিংয়ে প্রতিদ্বন্দ্বী জামীর নাদীমকে পরাজিত করে ফাইজ এই মনোনয়ন লাভ করেন।

ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে জড়িত হলেও বাংলাদেশি ইমিগ্র্যান্ট পরিবারের সন্তান ফাইজের রাজনীতিতে অভিষেক হয় ২০১৮ সালের অন্টারিও প্রাদেশিক নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট থেকে বিজয়ী বাংলাদেশী এমপিপি ডলি বেগমের নির্বাচনী প্রচারণা দলের সদস্য হিসাবে। আর এবার ফেডারেল নির্বাচনে মনোনয়ন পেয়ে তিনি কানাডার জাতীয় রাজনীতিতে বাংলাদেশি-কানাডিয়ানদের সদর্প পদচারণার আভাসই দিলেন।

তবে এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে অভিজ্ঞ রাজনীতিবিদ এবং লিবারেল পার্টির এমপি সালমা জাহিদ এবং কনজারভেটিভ পার্টির প্রার্থী এরশাদ চৌধুরীর সাথে।

এ ব্যাপারে ফাইজের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘একজন ইমিগ্র্যান্ট পরিবারের সন্তান হিসাবে জীবনের প্রতিটি পর্যায়েই আমাদের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেই জিতে আসতে হয়। এটা শুধু আমার গল্প নয়, প্রতিটি ইমিগ্র্যান্ট পরিবারেরই গল্প। তাই আমি নিজের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে অতি সত্বরই নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়ব। আমার কাজ আমাদের অগ্রজ আর তরুণ প্রজন্মকে এনডিপির বাস্তবধর্মী আর জনবান্ধব সব পরিকল্পনার কথা জানানো, তাঁদের উৎসাহিত করা। নির্বাচনে জয়-পরাজয় তা জনগণই নির্ধারণ করবেন।’

ভোটযুদ্ধে জয়ী হতে ফাইজ কামাল সবার দোয়া ও সমর্থম কামনা করেন।

দৈনিক বরিশাল ২৪

কানাডার ফেডারেল নির্বাচনে বাংলাদেশি তরুণ প্রার্থী

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৩:৩৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড