কাশিপুরে বেহাল দশা সড়ক, সংস্কারে উপেক্ষিত মেয়রের নির্দেশনা
ফুয়াদ হাসান :বরিশাল বিসিক শিল্পনগরীর একমাত্র যোগাযোগ মাধ্যম লাকুটিয়া সড়ক মুখার্জির পূল থেকে কাশিপুর চৌমাথা সড়কটি দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল দশায় ভুগতেছে।
দেখার মত কেউ নেই প্রতিনিয়ত এভাবে খাদের ভিতরে গাড়ি পড়ে থাকে এই রাস্তাটি দিয়ে দিনে অন্তত কয়েক হাজার গাড়ি চলাচল করত
এই দুরবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এরকমের অনেক কোম্পানির গাড়ি
বরিশাল সিটি কর্পোরেশেনর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ রাস্তার বেহাল দশা দেখে দ্রুত সংস্কারের জন্য নির্দেশ দিয়েছিলেন
তার নির্দেশনা পেয়ে এলাকার জনগণের ভিতরে আনন্দ বিরাজ করেছিল তার নির্দেশনা অনুযায়ী কাজ শুরু হয়েছিল নামমাত্র ঠিকাদার ঠিকমতো কাজ তো করিনি বরংচ রাস্তার পাথরগুলো উঠিয়ে ট্রাকে ভরে নিয়ে গেছে,
কিছু ইট ভাঙ্গা দিয়ে রোলার দিয়ে চাপা দিয়ে রাস্তায় ঢালাই না দিয়ে তারা চলে যায় যার ফলে আরো ব্যাপকভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে এই এলাকার লোকজনের। জনদূর্ভোগ থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।












